সর্বশেষ

জাতীয়নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার
জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের গেজেট জারি, শপথের প্রস্তুতি
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরেহীর মৃত্যু
জাতীয় সংসদ নির্বাচন : কুষ্টিয়া-১ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
রংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল এলাকা
পঞ্চগড়ে ভাইরাল ভিডিও নিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের পদত্যাগ
খেলাউয়েফা নেশন্স লিগ: একই গ্রুপে স্পেন-ইংল্যান্ড, রোনালদোর প্রতিপক্ষ হলান্ড
আন্তর্জাতিক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দু পরিষদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

বিক্ষোভ চলাকালে এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীদের একটি অংশ।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েক’শ বিক্ষোভকারীকে ঠেকাতে হাইকমিশনের সামনে একাধিক ব্যারিকেড বসায় দিল্লি পুলিশ। তবে বিক্ষোভকারীরা সেগুলো ভেঙে কূটনৈতিক স্থাপনার দিকে এগোতে চাইলে সংঘর্ষ শুরু হয়।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভিএইচপির কর্মসূচির ঘোষণার পর থেকেই বাংলাদেশ হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। দ্য হিন্দু জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় তিন স্তরের ব্যারিকেড স্থাপন করা হয় এবং অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়।

এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, কড়া নিরাপত্তার মধ্যেও কয়েকজন বিক্ষোভকারী অন্তত দুই স্তরের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যায়। এ সময় তাদের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায়।

এক পুলিশ কর্মকর্তার বরাতে দ্য হিন্দু জানিয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে সোমবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ করে কয়েকটি সংগঠন। ওই ঘটনার পর শিলিগুড়ি ও আগরতলায় ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একইদিন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ফটকেও ভিসা সেবা সাময়িক বন্ধের নোটিশ টানানো হয়।

কলকাতায় তিন দফায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর একটি কর্মসূচিতে বিজেপি ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ‘হিন্দু সনাতনীরা’ অংশ নেয়। পুলিশ বাধা দিলে সেখানে ধস্তাধস্তির ঘটনা ঘটে। শিলিগুড়িতে বিক্ষোভকারীরা ভিসা সেন্টারের সামনে বাংলাদেশের পতাকা সংবলিত একটি ফ্লেক্স ছিঁড়ে ফেলে এবং তাতে আগুন দেয়। পাশাপাশি তারা ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকিও দেয় বলে অভিযোগ রয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। কূটনৈতিক সূত্র জানায়, নয়াদিল্লি, কলকাতা ও অন্যান্য স্থানে বাংলাদেশ মিশনের সামনে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে উদ্বেগ জানানো হয় এবং বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
 

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন