সর্বশেষ

জাতীয়তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
তারেক রহমানে সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ট্রাম্প
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা
রমজান উপলক্ষে স্কুলে টানা ৩৬ দিনের ছুটি শুরু
রমজান উপলক্ষে সরকারি-বেসরকারি দপ্তরে নতুন সময়সূচি কার্যকর
রমজানে মেট্রোরেলে ইফতার বহন ও খাওয়ায় বিধিনিষেধ
হুইপ পদ নিয়ে গুঞ্জন, ‘অপপ্রচার’ বলে নাকচ করলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ
সারাদেশকুয়াকাটায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর: অভিযুক্ত মাকছুদ গ্রেফতার
রাজশাহীতে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে ১০ সদস্যের কমিটি গঠন
যশোরে রমজানের রাতে গ্রাম্য চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড
খুলনার দৌলতপুরে জুয়েলারি ব্যবসায়ী ও ছেলেকে কুপিয়ে জখম
রোহিঙ্গা ক্যাম্পে খেললেন মেসুত ওজিল, ইফতার করলেন রোহিঙ্গাদের সঙ্গে
বান্দরবানে রমজানে বাজার তদারকি: জেলা প্রশাসকের কড়া নির্দেশ
রমজানে সাতক্ষীরায় বাজার মনিটরিং জোরদার, ৩ ব্যবসায়ীকে জরিমানা
ভাষা শহীদদের শ্রদ্ধা: গোপালগঞ্জ পৌর শহীদ মিনারে আল্পনা ও গ্রাফিতি অঙ্কন
জামালপুরে কলেজছাত্রী অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
উল্লাপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষা বন্ধ ও অর্থ আত্মসাতের অভিযোগ
মোংলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, অল্প জরিমানায় ক্ষোভ ক্রেতাদের
পটুয়াখালীর কলাপাড়ায় এবং চাঁপাইনবাবগঞ্জে  ১ টাকায় ইফতার বিতরণ
নড়াইলে রমজানের প্রথম দিনে তিন দোকানকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর উদ্ধার
১৭ বছরের শপথ ভাঙলেন বিএনপি সুরুজ, বিজয়ের পর পায়ে উঠল জুতা
সুনামগঞ্জে ৪.১ মাত্রার ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই
রাজশাহীতে সাবেক ইউপি সদস্য হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
জমি নিয়ে বিরোধ: ঝিনাইদহে বোনজামাই ও ভাগ্নের মারপিটে কৃষক নিহত
রমজানে বাজার স্থিতিশীল রাখতে সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রাজশাহী নগর স্বাস্থ্যকেন্দ্রে ৭ মাস বেতন বকেয়া
নেত্রকোণায় সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের তিনটি ঘর পুড়ে ছাই
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
মাদলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন
নওগাঁ-৫: নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলুকে সংবর্ধনা
প্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে
অগ্রগতি ছাড়াই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
সারাদেশ

ভোমরা স্থলবন্দরে আমদানি কমে রপ্তানি ও রাজস্বে ঊর্ধ্বগতি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১০:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ব্যবহার করে সাম্প্রতিক অর্থবছরে রপ্তানি ও রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

যদিও একই সময়ে আমদানির পরিমাণ কিছুটা কমেছে, তবুও সরকারের রাজস্ব প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের আমদানি-রপ্তানি এবং রাজস্ব আয়ের তুলনামূলক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।

ভোমরা ল্যান্ড কাস্টমস স্টেশন সূত্রে জানা গেছে, বর্তমানে এই বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ২৩ ধরনের দেশীয় পণ্য রপ্তানি হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সুতা ও জুট ইয়ার্ন, ওয়েস্ট ও ক্লিনিং ক্লথ, ফার্নিচার, মশারির নেট, প্লাস্টিক বাথরুম ফিটিংস, তাঁতের শাড়ি, লুঙ্গি, ট্রাভেল ব্যাগ, রেডিমেড গার্মেন্টস, মাছ ধরার জাল, তিলের তেল, জুস, চিপস ও লিচু।

২০২৪-২৫ অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে ৫৯ হাজার ৬৯৩টি পণ্যবাহী গাড়িতে প্রায় ৮ হাজার ৭৫ কোটি টাকা মূল্যের ২০ লাখ ৮২ হাজার ৭২২ মেট্রিক টন পণ্য আমদানি করা হয়েছে। এ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৯৭৮ কোটি ৭৮ লাখ টাকা।

এর আগের অর্থবছর ২০২৩-২৪ সালে ৬৩ হাজার ৯০২টি গাড়িতে ৬ হাজার ৪৭৮ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের ২৩ লাখ ৫৫ হাজার ৬২ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছিল। সে সময় রাজস্ব আয় ছিল ৯০৭ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ আমদানি কমলেও সর্বশেষ অর্থবছরে রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৭ দশমিক ৮৪ শতাংশ।

অন্যদিকে রপ্তানিতে ইতিবাচক চিত্র দেখা গেছে। ২০২৪-২৫ অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে ২২ হাজার ৯৩৭টি গাড়িতে ৩ হাজার ৪০৬ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ২ লাখ ৮৬ হাজার ১৩০ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। যেখানে ২০২৩-২৪ অর্থবছরে ২৪ হাজার ৫৮০টি গাড়িতে ৩ হাজার ৯০ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের ২ লাখ ৭৪ হাজার ১১০ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছিল। এ হিসাবে রপ্তানি বেড়েছে ১০ দশমিক ২৩ শতাংশ।

রাজস্ব আয়ের দিক থেকেও ভোমরা শুল্ক স্টেশন অগ্রগতি ধরে রেখেছে। ২০২৩-২৪ অর্থবছরে এ বন্দর থেকে রাজস্ব আয় হয়েছিল ৮৫৩ কোটি ৯৯ লাখ টাকা। পরের অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৯৪৬ কোটি ২৩ লাখ টাকায়, যা আগের বছরের তুলনায় ৯২ কোটি ২৪ লাখ টাকা বেশি।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশও রপ্তানি খাতে নানা সুবিধা পাচ্ছে। ভোমরা স্থলবন্দর থেকে কলকাতার দূরত্ব কম হওয়ায় ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহার করতে বেশি আগ্রহী হচ্ছেন। এতে আমদানি-রপ্তানি যেমন বাড়ছে, তেমনি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাচ্ছে।

ভোমরা স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) মনিরুজ্জামান খান জানান, ডলার সংকট ও সাম্প্রতিক আর্থিক পরিস্থিতির কারণে চলতি অর্থবছরে আমদানিতে কিছুটা চাপ পড়েছে। তবে অবশিষ্ট সময়ে এই ঘাটতি অনেকটাই পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমানে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে খাদ্যপণ্য, নির্মাণসামগ্রী, পোশাক ও কসমেটিকসসহ বিভিন্ন পণ্য আমদানি করা হচ্ছে। অপরদিকে বাংলাদেশ থেকে কৃষিপণ্য, মাছ ও বিভিন্ন শিল্পজাত পণ্য রপ্তানি হচ্ছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন