সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশরংপুরে নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে বিআরটিএ’র অনুদান
নড়াইলে সড়ক দুর্ঘটনায় ডেলিভারিম্যান নিহত
পাবনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
পাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার নিযুক্ত
ফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

১১ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার দ্বিতীয় তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ৩:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাত্র ১১ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নোম জানান, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলা তেল বাণিজ্য চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, এসব ট্যাংকার জাহাজ তেল পরিবহনের আড়ালে মাদক পাচারের কাজেও ব্যবহৃত হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতেই জাহাজটি জব্দ করা হয়েছে।

পোস্টে ক্রিস্টি নোম বলেন, 'নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধ তেল বাণিজ্য এবং এর আড়ালে মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান অব্যাহত থাকবে। আমরা আপনাদের খুঁজে বের করব এবং থামাব।'

এর আগে গত ১০ ডিসেম্বর ভেনেজুয়েলার একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জব্দ হওয়া জাহাজটি নিয়ে চলতি মাসে এটি দ্বিতীয় ঘটনা।

উল্লেখ্য, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের। ২০১৭ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই মাদুরো সরকারের ওপর কঠোর অবস্থান নেন ট্রাম্প। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর সেই নীতিতে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরও জোরদার করেছে। বিশেষ করে দেশটির তেলবাহী ট্যাংকারগুলোর ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করা হয়েছে। সম্প্রতি ট্রাম্প ঘোষণা দেন, নিষেধাজ্ঞার আওতাভুক্ত ভেনেজুয়েলার কোনো ট্যাংকার দেশটির বন্দর ত্যাগ করলে বা ভেনেজুয়েলায় প্রবেশের চেষ্টা করলে তা জব্দ করা হবে।

এই ঘোষণার কয়েক দিনের মধ্যেই ভেনেজুয়েলার দ্বিতীয় ট্যাংকার জাহাজটি জব্দ করল যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বাহিনী।

জাহাজ জব্দের ঘটনায় বিস্তারিত জানতে রয়টার্স যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তারা এ বিষয়ে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

 

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন