সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ৬:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত থেকে বিভিন্ন জেলায় বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রাজশাহীতে হাজার হাজার শিক্ষার্থী গভীর রাতে বিক্ষোভ মিছিল নিয়ে নগরে প্রবেশ করেন। একই সময় এনসিপির নেতাকর্মীরাও পৃথকভাবে মিছিল বের করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নগরীর কুমারপাড়া এলাকায় অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজশাহী মহানগর কার্যালয়ে গিয়ে একটি এস্কেভেটর দিয়ে ভবনটি গুঁড়িয়ে দেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছিল।

বান্দরবানেও হাদির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে শহরের রাজারমাঠ এলাকায় বিক্ষোভ মিছিল চলাকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নেভানো সম্ভব হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে গাজীপুরের টঙ্গীর কলেজগেট এলাকায় রাত ১১টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন এনসিপির নেতাকর্মীরা। এতে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীরা হাদির মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চট্টগ্রামেও একাধিক স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নগরের খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে একদল তরুণ অবস্থান নিয়ে আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগান দেন। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। একই রাতে ষোলশহর দুই নম্বর গেট এলাকা থেকে মিছিল নিয়ে বিক্ষুব্ধরা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনে হামলা চালায়। সেখানে মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


বরিশালেও হাদির মৃত্যুর প্রতিবাদে ছাত্র-জনতা বরিশাল–ঢাকা মহাসড়ক অবরোধ করে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত চৌমাথা এলাকায় চলা এ অবরোধে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে কুয়াকাটা ও পায়রা বন্দরের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকায় অসংখ্য যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

হাদির মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশে চলমান এসব বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন