সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৯:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আকবর হোসাইন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকবর হোসাইন ঢাকার মিরপুর থানাধীন মনিরামপুর এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত জয়নাল আবেদীনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাটিকুমরুল থেকে বগুড়ার দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার ফলে মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তে তদন্ত চলছে।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন