সর্বশেষ

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লালন শাহ সেতু পার হয়ে কুষ্টিয়াগামী সড়কে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা জেলার ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই ফয়েজ উদ্দিন। পুলিশ সূত্রে জানা গেছে, তারা ঈশ্বরদী থেকে মোটরসাইকেলে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন।

চৌড়হাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, অজ্ঞাত একটি কাভার্ডভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি শনাক্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন