সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

ওসমানের ওপর হামলা ষড়যন্ত্রের অংশ: ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৯:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনাকে গভীর ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


তিনি সতর্ক করে বলেছেন, ক্ষমতাচ্যুত একটি শক্তি আসন্ন জাতীয় নির্বাচন বানচালের অপচেষ্টায় সক্রিয় রয়েছে।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে অংশ নেওয়া দলগুলোর নেতারাও সব ধরনের দ্বন্দ্ব ভুলে ষড়যন্ত্র মোকাবিলায় এক থাকার প্রতিশ্রুতি দেন।

প্রধান উপদেষ্টার দপ্তর সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হলে এই বৈঠকের আয়োজন করা হয়। এর আগে অধ্যাপক ইউনূস আহত ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমদ। জামায়াতে ইসলামী থেকে অংশ নেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এছাড়া আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বৈঠকে অংশ নেন।

প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলা ছিল ‘সিম্বলিক’ এবং পূর্বপরিকল্পিত। প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার ব্যবহার করে তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। তাদের মূল লক্ষ্য নির্বাচন ভণ্ডুল করা।

তিনি বলেন, সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও শক্ত অবস্থান নিতে হবে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে তা ষড়যন্ত্রকারীদেরই সহায়তা করবে। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, তবে শত্রুতা ও সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত শুরু হলেই আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ওঠে। দলীয় স্বার্থের পাশাপাশি জাতীয় স্বার্থকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বৈঠকে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, যেকোনো পরিস্থিতিতে পারস্পরিক দোষারোপ পরিহার করে ঐক্য ধরে রাখতে হবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের আহ্বান জানান তিনি।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির পরিবারকে সান্ত্বনা দেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক সময়ে একে অপরকে দোষারোপ করার প্রবণতা বিরোধী শক্তিকে সুযোগ করে দিয়েছে। ক্ষুদ্র দলীয় স্বার্থে জাতিকে বিভক্ত করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানকে অপরাধ হিসেবে উপস্থাপনের জন্য মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত প্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ‘নরমালাইজড’ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই অভ্যুত্থান সবার সম্মিলিত অর্জন-এটি নিয়ে বিভাজন সৃষ্টি হলে ষড়যন্ত্রকারীরাই লাভবান হবে। তিনি জানান, ব্যক্তিগত নিরাপত্তার জন্য আলাদা কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন তারা মনে করেন না।

এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, নিজেদের মধ্যে ঐক্য না থাকলে কোনো নিরাপত্তা ব্যবস্থাই কার্যকর হবে না।

বৈঠক শেষে অংশগ্রহণকারী দলগুলোর নেতারা বলেন, ঐক্য ধরে রাখতে ব্যর্থ হলে পতিত আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পথ সুগম হয়ে উঠতে পারে-এই উপলব্ধি থেকেই তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন