সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

সুষ্ঠু নির্বাচনই অর্থনৈতিক স্থবিরতা কাটানোর প্রধান উপায়: মোহাম্মদ ওয়াহিদ হোসেন

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৪:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি।

তিনি বলেন, অনিশ্চিত পরিবেশে কেউ বিনিয়োগ করতে আগ্রহী হয় না। তাই অর্থনীতিকে গতিশীল করতে সবচেয়ে জরুরি হলো উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশের সামগ্রিক অবস্থার উন্নতি হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগরে অবস্থিত স্বপ্নদ্বীপ রিসোর্টে পাঁচদিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাদের উৎসাহ ও সহায়তা দিলে ভবিষ্যতে তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডগুলো বেশি করে তুলে ধরা উচিত।

এর আগে খাইরুল গ্রুপের ব্যবস্থাপনায় ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।

খাইরুল গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সরদারের সার্বিক তত্ত্বাবধানে এবং ব্যবস্থাপনা পরিচালক আলহাজ খাইরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মুনেম তাজওয়ার অহিন।

সভাপতির বক্তব্যে আলহাজ খাইরুল ইসলাম বলেন, ব্যবসায়ীরা সরকারের কাছে মূলত নিরাপত্তা ও সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, আজকের ক্ষুদ্র উদ্যোক্তারাই একদিন বড় শিল্প উদ্যোক্তা হবে। এই ধরনের মেলার মাধ্যমে তারা এগিয়ে যাওয়ার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের জন্য সরকারি সহযোগিতা এখনো পর্যাপ্ত নয়। প্রশাসনিক কার্যক্রম সহজ ও ব্যবসাবান্ধব করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার পরিবর্তন হলেও ব্যবসায়ীদের প্রতি নেতিবাচক মনোভাব পরিহার করে সহায়ক নীতি গ্রহণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এবং ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

এছাড়া বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির মন্ডল, সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, সোনার বাংলা ফাউন্ডেশনের হেড অব অপারেশন ইঞ্জিনিয়ার আল ইমরান সরকারসহ অন্যান্য অতিথিরা।

আয়োজকরা জানান, মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে তৃতীয়বারের মতো এই উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। মেলায় মোট ৪৯টি স্টলে বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করছেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোখসানা আক্তার লাকী।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন