সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বিজয় নগরে নির্বাচনি প্রচারণাকালে গুলিবিদ্ধ স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে ঢামেক হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

জুমার নামাজের পর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় প্রচারণার প্রস্তুতিকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ওসমান হাদি আহত হন। দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার সময় তার অবস্থা ছিল আশঙ্কাজনক এবং তাকে সিপিআর দেওয়া হয়। মাথার ভেতরে গুলি থাকার পাশাপাশি কানের আশপাশেও গুলির আঘাত রয়েছে। পরবর্তীতে লাইফ সাপোর্টে রেখে অস্ত্রোপচার করা হয়।

ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল আল নোমান জানান, প্রথমে তিনটি গুলির শব্দ শোনা যায়। মোটরসাইকেলে আসা দুইজন হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। তিনি কানের নিচে গুলিবিদ্ধ হন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, নির্বাচনি প্রচারণাকালে ঘটনাটি ঘটে।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং টিম নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।
ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বেলা ২টা ২২ মিনিটে পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি চালিয়ে পালিয়ে যায়।

গত নভেম্বর মাসে দেশি–বিদেশি নাম্বার থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন ওসমান হাদি। তিনি তার পরিবারকে নিয়ে হত্যার হুমকি, বাড়িতে আগুন দেওয়ার হুমকিসহ নানান ভয়ভীতির কথা উল্লেখ করেছিলেন। এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত ছাত্রনেতা ওসমান হাদি বর্তমানে ঢাকা–৮ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনি এলাকাজুড়ে তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন।

ওসমান হাদির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন