সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশজামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

গর্ত ২শ' ফুট গভীর, ৪৫ ফুটেও সন্ধান নেই শিশুর : ফায়ার সার্ভিস

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে এখনও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে প্রতিবেদন লেখার সময়ও উদ্ধার অভিযান চলমান ছিল।

ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গর্তের ভেতরে প্রায় ৪৫ ফুট পর্যন্ত নামতে পারলেও শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। তার ভাষায়, 'গর্তটি প্রায় ২০০ ফুট গভীর। এত গভীরে তাৎক্ষণিক উদ্ধার করার মতো প্রযুক্তি বিশ্বে কোথাও নেই। উন্নত দেশেও এই গভীরতায় পৌঁছাতে ৭৫ থেকে ৭৮ ঘণ্টা সময় লাগে।'

তিনি আরও জানান, প্রথমে ৩৫ ফুট পর্যন্ত ক্যামেরা নামানো হলেও কিছু দেখা যায়নি। এখন ৪৫ ফুট পর্যন্ত আধুনিক সরঞ্জাম ব্যবহার করে অনুসন্ধান চলছে। 'আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছি, পদ্ধতিগত কোনো ভুল নেই,' বলেন তিনি। সাজিদকে উদ্ধারে নতুন পরিকল্পনা সাজিয়ে একটানা কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এদিকে রাজশাহী বিভাগের উপপরিচালক মনজিল হক জানান, গর্তের কাছেই একটি পুকুর থাকায় অত্যন্ত সতর্কতার সঙ্গে খনন কাজ করা হচ্ছে, যাতে পানি গর্তে ঢুকে পরিস্থিতি আরো জটিল না করে।

গতকাল রাত থেকেই তানোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজে যুক্ত রয়েছে। গর্তে নিয়মিত অক্সিজেন সরবরাহ করা হচ্ছে শিশুটিকে জীবিত রাখার জন্য। একইসঙ্গে গর্তের সমান্তরালে আরেকটি পথ তৈরি করতে বিকেল থেকে একটি এক্সকাভেটর ও দুটি ট্র্যাক্টর কাজ করছে।

ঘটনার সূত্রপাতে জানা যায়, বুধবার দুপুরে মাটি বোঝাই একটি ট্রলি হঠাৎ দেবে গেলে ঘটনাস্থলে ভিড় করে স্থানীয়রা। তখন রুনা খাতুন তার দুই বছরের ছেলে সাজিদকে নিয়ে ঘটনাস্থলে যান। হাঁটার এক পর্যায়ে সাজিদ হঠাৎ চিৎকার করে পড়ে যায় গভীর গর্তে। কিছুক্ষণ পর নিচ থেকে মৃদু ‘মা, মা’ ডাক শুনতে পান রুনা।

স্থানীয়রা জানান, কোয়েলহাট গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় এক বাসিন্দা পানির গভীরতা পরীক্ষা করতে গর্তটি করেছিলেন। পরে গর্তটি ভরাট করা হলেও বৃষ্টির কারণে মাটি বসে গিয়ে পুরনো গর্তটি পুনরায় খুলে পড়ে।

তানোর থানার ওসি শাহিনুজ্জামান বলেন, 'উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সকলের সর্বোচ্চ প্রচেষ্টা চলছে শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য।'

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন