সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

রাতেই দপ্তর থেকে বের হয়েছেন উপদেষ্টা, আজ প্রজ্ঞাপন জারি হতে পারে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে ছয় ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশি সহায়তায় দপ্তর ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে পুলিশি দলের সহায়তায় তিনি সচিবালয় থেকে বের হয়ে বাসভবনে ফিরে যান।

অর্থ বিভাগ সূত্রে জানা যায়, আন্দোলনরত কর্মচারীদের দাবির প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সচিবালয় ভাতার প্রজ্ঞাপন জারি হতে পারে বলে আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা।

বুধবার বেলা আড়াইটা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা অর্থ উপদেষ্টাকে তার চতুর্থ তলার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন সচিবালয়ের নন–ক্যাডার কর্মচারীরা। তাদের দাবি—দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মচারীদের মতো মূল বেতনের ৩০ শতাংশ হারে ঝুঁকি ভাতা।

দিনের শুরুতে আগারগাঁওয়ে জাতীয় ভ্যাট দিবসের সেমিনারে অংশ নেওয়ার পর তিনি দপ্তরে ফিরে আসতেই আন্দোলনকারীরা অফিসের সামনে জমায়েত হয়ে স্লোগান দিতে থাকেন। হাতে হ্যান্ডমাইক নিয়ে তারা সচিবালয় ভাতা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

কর্মচারীদের অভিযোগ, উপদেষ্টা, সচিব ও মন্ত্রীরা গভীর রাত পর্যন্ত কাজ করলেও তাদেরও বাধ্যতামূলকভাবে অফিসে থাকতে হয়। অথচ অন্যান্য দপ্তরের কর্মীরা নানা ধরনের ভাতা পেলেও সচিবালয়ের কর্মচারীরা বঞ্চিত। দীর্ঘদিনের রেশন সুবিধা না পাওয়ার ক্ষোভও আজকের আন্দোলনে প্রভাব ফেলেছে বলে জানানো হয়।

এর আগেও রেশন সুবিধা ও মহার্ঘ ভাতা দেওয়ার আশ্বাস পেলেও তা বাস্তবায়ন হয়নি বলেও জানান আন্দোলনকারীরা।

সচিবালয় কর্মকর্তা–কর্মচারী সংযুক্ত পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব মো. নুরুজ্জামাল জানান, অর্থ উপদেষ্টা বৃহস্পতিবার বেলা ৩টার মধ্যে দুদক কর্মচারীদের সমান ৩০ শতাংশ সচিবালয় ভাতা ঘোষণার প্রজ্ঞাপন জারি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

এই আলোচনায় অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অর্থ বিভাগের দৃঢ় পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ২২ জুন সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন কর্মচারীরা। নতুন বেতন কমিশনের প্রতিবেদনও চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তবে তা বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন