সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
মতামত

কুকুর ‘অপবিত্র’ আখ্যা দিয়ে হত্যা, কোরআনের আলোকে কতটা গ্রহণযোগ্য?

মনজুর এহসান চৌধুরী
মনজুর এহসান চৌধুরী

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে সরকারি বাসভবনের আঙিনায় থাকা এক মা কুকুরের আটটি সদ্যজাত বাচ্চাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনা ঘটে ১ ডিসেম্বর ২০২৫, যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

ঘটনাটিকে অনেকেই সুস্পষ্ট প্রাণী নির্যাতন ও নৈতিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে আখ্যা দিচ্ছেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পরিমণ্ডলে তথাকথিত কিছু ব্যক্তি ধর্মীয় দৃষ্টিতে কুকুরকে ‘আপবিত্র প্রাণী’ আখ্যা দিয়ে এ ধরনের হত্যাকে পরোক্ষভাবে সমর্থনমূলক মন্তব্য করেছেন। আলেম ও ইসলামি চিন্তাবিদদের একাংশ বলছেন, কোরআন-হাদিসের প্রেক্ষাপট না বুঝে এমন মন্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং নির্মম আচরণকে ধর্মের আড়ালে বৈধতা দেওয়ার অপচেষ্টা হিসেবে দেখা যেতে পারে।

ইসলামি বিদ্বানদের ব্যাখ্যায় জানা যায়, পবিত্র কোরআনে কুকুর প্রসঙ্গটি দুটি ভিন্ন প্রেক্ষাপটে এসেছে। প্রথমটি সূরা কাহফে, আসহাবে কাহফ নামের ঈমানদার যুবকদের গুহাবাসের ঘটনায়; সেখানে তাদের সঙ্গী কুকুরকে বারবার স্মরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বর্ণনা করেন যে, ওই কুকুরটি গুহার প্রবেশমুখে সামনের পা মেলে শুয়ে থাকে, যা আসহাবে কাহফের পাহারাদার ও সঙ্গী হিসেবে তার অবস্থানকে সম্মানজনকভাবে তুলে ধরে। মুফাসসিরদের মতে, কুকুর হয়েও সে নেককারদের সঙ্গ লাভ করে মর্যাদার সঙ্গে কোরআনের আলোচনায় স্থান পেয়েছে, যা প্রাণীটির অস্তিত্বকে নিছক ঘৃণার বিষয় না দেখিয়ে সৎ সঙ্গ ও আনুগত্যের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে হাজির করে।

দ্বিতীয় উল্লেখটি আছে সূরা আল-মায়েদায়, শিকারি কুকুরের মাধ্যমে ধরা শিকারকে হালাল ঘোষণা করার বিধানে। সেখানে আল্লাহ বলেন, মানুষের শিক্ষা দেওয়া শিকারি কুকুর বা শিকারি পাখি যদি আল্লাহর নাম নিয়ে শিকারে পাঠানো হয়, তবে তাদের ধরা শিকার নির্ধারিত শর্তসাপেক্ষে ভক্ষণযোগ্য। ফিকহ বিশেষজ্ঞদের মতে, এ আয়াত প্রমাণ করে যে কুকুরের প্রশিক্ষিত সেবা-কর্মকে কোরআন স্বীকৃতি দিয়েছে; সুতরাং প্রাণীটিকে সামগ্রিকভাবে ‘অপবিত্র’ বা ‘অবজ্ঞার যোগ্য’ ঘোষণা করে তার ওপর নির্যাতনের কোনো ধর্মীয় ভিত্তি নেই।

ধর্মীয় বিশ্লেষকেরা বলছেন, কুকুরের লালা বা শরীর-সংস্পর্শের ফিকহি বিধান থাকলেও তা কখনোই অকারণে প্রাণীটিকে নির্যাতন, হত্যা বা নির্মম আচরণের অনুমতি দেয় না। বরং কোরআন-হাদিসে মানুষের প্রতি যেমন দয়া, তেমনি প্রাণীর প্রতিও দয়া ও সহমর্মিতাকে ঈমানের অংশ বলা হয়েছে; আল্লাহর সৃষ্ট প্রাণীকে অযথা কষ্ট দেওয়া বড় ধরনের পাপ কাজ হিসেবে বিবেচিত। তারা মনে করেন, ঈশ্বরদীর এ ঘটনা শুধু আইনগত নয়, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধেরও চরম অবমাননা; কোরআনের আলোকে যেকোনো প্রাণী নির্যাতন বন্ধে সামাজিক ও আইনি উদ্যোগ জোরদারের দাবি তুলেছেন তারা।


লেখক : সাংবাদিক, কলামিস্ট।

৫২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন