সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহ পৌরসভার কাঞ্চনপুর এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সওজের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী মো. আহসান উল কবির ও স্বজন ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. হাসান আল মামুন ও রাকিব আহমেদ, সার্ভেয়ার মো. সোহেল রানা এবং র‌্যাব, ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসারের সদস্যরা অংশ নেন।

সওজ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কাঞ্চনপুর মৌজার এ জমিটি বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ এবং যানবাহন পার্কিং করে আসছিল। দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে নোটিশ, গণবিজ্ঞপ্তি এবং মাইকিং করা হলেও তারা স্থাপনা অপসারণ করেনি। সর্বশেষ জেলা প্রশাসনের সহযোগিতায় সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের অধিগ্রহণকৃত জায়গায় অবৈধভাবে ট্রাক টার্মিনাল গড়ে তোলা হয়েছিল। বিভিন্ন সময়ে উচ্ছেদ করলেও পুনরায় দখল হয়ে যেত। এবার গণবিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিং করার পর জেলা প্রশাসনের সহায়তায় পুরো এলাকাটি দখলমুক্ত করতে সক্ষম হয়েছি।”

তিনি আরও জানান, ভবিষ্যতে যেন পুনরায় অবৈধ দখল না ঘটে সেজন্য নিয়মিত নজরদারি বাড়ানো হবে।

৫৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন