সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

জামায়াত নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে: আমির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঢাকাস্থ দূতাবাসে কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ডা. শফিকুর রহমান বলেন, 'যদি নির্বাচনে জামায়াত ২০০ আসনে জয়ী হয়, আমাদের জাতীয় সরকারের গঠন পরিকল্পনা একই থাকবে।'

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের সময়সীমা পেছানো কাম্য নয়। তবে কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশ গভীর সংকটে পড়বে।

জামায়াত আমির এ সময় দেশের রাজনৈতিক ও ধর্মীয় বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, 'জামায়াত কখনো ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। যারা নির্বাচনের সময় ধর্মকে ব্যবসায় পরিণত করে, তারাই প্রকৃত অর্থে ধর্মের বাণিজ্য করছে।'

৩৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন