সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

তপশিল ও গণভোট নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৪:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে তপশিল ঘোষণার আগে আজ রবিবার নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এটি বর্তমান ইসির দশম কমিশন বৈঠক।

বৈঠকের এজেন্ডায় তপশিল ঘোষণা, নির্বাচনের আগে ও পরে প্রয়োজনীয় কার্যক্রম, গণভোট আয়োজন, মাঠপর্যায়ের যোগাযোগ ও সমন্বয়সহ মোট ১০টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, বৈঠকে জাতীয় নির্বাচন ও গণভোটের তপশিল নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে। সিদ্ধান্তের পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তপশিল চূড়ান্ত করা হবে। একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তালিকাও প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।

ইসি সূত্রের তথ্য অনুযায়ী, পোস্টাল ভোটের ব্যালট পরিবহনের সময়সূচিসহ বিভিন্ন লজিস্টিক বিষয় আজকের বৈঠকেই নির্ধারণ করা হবে। কর্মকর্তারা জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে শেষ দফার বৈঠকও শেষে।

প্রথা অনুযায়ী আগামী বুধবার সিইসি ও চার নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে যাবেন নির্বাচন প্রস্তুতির সামগ্রিক চিত্র তুলে ধরতে। এবার বিশেষ পরিস্থিতির কারণে রাষ্ট্রপতির আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও ইসির বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সবকিছু পরিকল্পনামাফিক চললে চলতি সপ্তাহেই তপশিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন