সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

আলীকদমে আল্ট্রা ২৫ কিলোমিটারে চ্যাম্পিয়ন বান্দরবান হিল রানার্স কমিটি আবদুল্লাহ

মো. আরিফ, বান্দরবান 
মো. আরিফ, বান্দরবান 

শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পার্বত্য জেলা বান্দরবানের মনোরম আলীকদম–পোয়ামুহুরী সড়কে শেষ হলো বহুল প্রতীক্ষিত ট্রেইল দৌড় প্রতিযোগিতা ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা: এডিশন–৩’।

মাতামুহুরী নদীর ধার ঘেঁষে আঁকাবাঁকা পাহাড়ি এই রুটে ৫২ এবং ২৫ কিলোমিটার-দুটি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ও বিদেশি মিলে দেড় শতাধিক দৌড়বিদ অংশ নেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর ৬টায় আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে দৌড়ের সূচনা হয়। প্রতিযোগীরা কুরুকপাতা পর্যন্ত উঁচু–নিচু দুর্গম পথ অতিক্রম করে আবার একই স্থানে ফিরে এসে রেস সম্পন্ন করেন। প্রকৃতির রুক্ষ সৌন্দর্য আর কঠিন পাহাড়ি পথ পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ দৌড়টিকে দেয় ব্যতিক্রম রূপ। কিশোর, তরুণ থেকে শুরু করে ষাটোর্ধ্ব অভিজ্ঞ রানার—সবার অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

“বন্যপ্রাণীর জন্য, পৃথিবীর জন্য”-এই স্লোগান সামনে রেখে পুরো ইভেন্টটি আয়োজন করা হয় সম্পূর্ণ দাতব্য উদ্যোগ হিসেবে। আয়োজকদের জানান, প্রতিযোগিতা থেকে পাওয়া উদ্বৃত্ত অর্থ ব্যয় করা হবে বান্দরবানের দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে আদিবাসী শিশুদের শিক্ষাসহায়তায়।

২৫ কিলোমিটার পুরুষ বিভাগে কঠিন লড়াই শেষে বান্দরবান হিল রানার্স কমিটির অ্যাথলেট আবদুল্লাহ আল নোমান প্রথম স্থান অর্জন করেন। তবে শুধু পডিয়াম জয় নয়, নির্ধারিত সময়ে দৌড় শেষ করে ফিনিশিং লাইন স্পর্শ করার আনন্দ ছিল প্রতিটি অংশগ্রহণকারীর চোখেমুখে।

প্রধান অতিথি আলীকদম সেনানিবাসের জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, দেশে দৌড়প্রেমীদের অংশগ্রহণে স্বাস্থ্যসচেতনতার নীরব বিপ্লব ঘটছে, আর পাহাড়ি এলাকায় এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

রেস ডিরেক্টর ফরহান জামান জানান, প্রতি বছর নতুন ও চ্যালেঞ্জিং রুটে আয়োজনের চেষ্টা করা হয়। অংশগ্রহণকারীদের মানসিক দৃঢ়তা ও সীমা পেরোনোর চেষ্টা আয়োজনটিকে সফল করেছে। তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতেও নিয়মিত এমন আয়োজন বজায় রাখা হবে।

৫৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন