সর্বশেষ

অর্থনীতি

নতুন সরকারি মালিকানাধীন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’র কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৬:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের বৃহত্তম ইসলামী ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে নতুন এই সরকারি মালিকানাধীন ব্যাংকের পথচলা শুরু হলো।

রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বিশেষ বোর্ড সভায় সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত এই ব্যাংককে অনুমোদন প্রদান করা হয়। এর ফলে ব্যাংকটি সম্পূর্ণভাবে কাজ শুরু করতে পারবে।

অর্থ মন্ত্রণালয়ের আবেদন মোতাবেক গত ৯ নভেম্বর ব্যাংকটি প্রাথমিক অনুমোদন পেয়েছিল। এরপর সরকারের পক্ষ থেকে আরজিএসসি ছাড়পত্র, চলতি হিসাব খোলা এবং ব্যাংক কোম্পানি আইনের অন্যান্য শর্ত পূরণ করা হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ব্যাংকটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে। একীভূত হওয়া পাঁচটি ব্যাংক হলো-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

নতুন ব্যাংকের প্রধান কার্যালয় রাজধানীর মতিঝিলের সেনাকল্যাণ ভবনে স্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ব্যাংকের মোট পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকারি অংশ হবে ২০ হাজার কোটি টাকা এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ারের মাধ্যমে। প্রাথমিকভাবে অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছিল ৪০ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত এই নতুন ব্যাংক দেশের ইসলামী ব্যাংক খাতে স্থিতিশীলতা এবং আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৩৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন