সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়ি পাহাড়ে শান্তি ও সন্ত্রাসমুক্ত রাখার অঙ্গীকার রিজিয়ন কমান্ডারের

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: হাসান মাহমুদ বলেছেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে কোনো সন্ত্রাসীদের স্থান থাকবে না।

তিনি হুশিয়ার করে বলেন, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সম্প্রীতি অটুট রাখতে সরকার ও সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুরে পানছড়ি সাবজোনের তারাবন ছড়ায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা উপহার বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি জানান, পাহাড় থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে। তিনি বলেন, 'শান্ত পাহাড়কে অস্থিতিশীল করার স্বপ্ন তাদের আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না।'

রিজিয়ন কমান্ডার আরও উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রাম আমাদের সবার, তাই শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে ডিজিএফআই কর্নেল আতিকুর রহমান, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, লোগাং ৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়ন স্টাফ অফিসার কাজী মোস্তফা আরেফিন ও পানছড়ি সাবজোন কমান্ডার মেজর রিফাত উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এবং হেডম্যানদের উপস্থিতি ছিল।

সেনাবাহিনী স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, শীতের কম্বল বিতরণ করেছে এবং ৩ শতাধিক স্থানীয়কে বিনামূল্যে মেডিকেল সেবা প্রদান করা হয়েছে।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন