সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশউদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

বান্দরবানে মাতৃমঙ্গলে পরিত্যক্ত গুদামে মিলল লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ

মো. আরিফ,বান্দরবান
মো. আরিফ,বান্দরবান

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৪:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান মা ও শিশু কল্যাণ কেন্দ্রের (মাতৃমঙ্গল) একটি পরিত্যক্ত গুদামে সরকারি সরবরাহকৃত বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ থাকার অভিযোগ পাওয়া গেছে।

দীর্ঘদিন ধরে রোগীদের প্রয়োজনীয় ওষুধ না দেওয়ার কারণে এসব মূল্যবান ওষুধ অযত্নে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের একাধিক কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা যায়, মাতৃমঙ্গলের গাড়ির গ্যারেজের পাশের একটি অচল সিঁড়িঘরকে গুদাম হিসেবে ব্যবহার করে সেখানে লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন ওষুধ ফেলে রাখা হয়েছে। এসবের মধ্যে রয়েছে নামিদামি ব্র্যান্ডের এডি সিরিঞ্জ, ইসিপি ২ ট্যাব, সুখী ওরাল পিল, এমক্সিলিন, টাইসিল, প্যারাসিটামলসহ মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্য কর্মসূচির জন্য বরাদ্দকৃত নানা ধরনের ওষুধ।

অভিযোগ উঠেছে, রোগীদের মাঝে সময়মতো বিতরণ না করায় দীর্ঘদিন পড়ে থাকতে থাকতে ওষুধগুলো অকার্যকর হয়ে যায়। স্থানীয়দের দাবি, এটি স্বাস্থ্যসেবার চরম অব্যবস্থাপনা এবং দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। দরিদ্র রোগীদের জন্য বরাদ্দ এসব ওষুধ নষ্ট হওয়ায় সরকারি টাকার অপচয় হয়েছে বলে তারা অভিযোগ করেন।

মাতৃমঙ্গলে চিকিৎসা নিতে আসা রোজিনা ও সখিনা বেগমসহ কয়েকজন ভুক্তভোগী জানান, বহুবার ওষুধ চাইতে গেলে কর্তৃপক্ষ ‘ওষুধ নেই’ বলে ফিরিয়ে দিয়েছে। আবার কখনো প্রয়োজনের তুলনায় খুব কম পরিমাণ ওষুধ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারী অভিযোগ করেন, ওষুধগুলো নাকি বিক্রির উদ্দেশ্যে আলাদা করে রাখা হয়েছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর আর সেগুলো বিক্রি করার সাহস পায়নি সংশ্লিষ্টরা। ফলে সময়মতো ব্যবহার না হওয়ায় ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ে।

অন্যদিকে, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার (ক্লিনিক) ডা. কামরুল মনির রিবন অভিযোগ অস্বীকার করে জানান, 'সরবরাহের সময়ই বেশ কিছু ওষুধের মেয়াদ প্রায় শেষ হয়ে ছিল। মেয়াদ কম থাকায় রোগীদের নিয়মিত বিতরণ করা সম্ভব হয়নি। এতে আমাদের কোনো অবহেলা নেই।'

এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক ডা.লেনিন তালুকদার জানান, বিভিন্ন দিবসের জন্য বাড়তি ওষুধ দেওয়া হয় বলে মাঝে মাঝে ওষুধ অব্যবহৃত থেকে যায়। আবার কখনো বিতরণের আগেই কিছু ওষুধের মেয়াদ শেষ হয়ে যায়, যা বাতিল করতে হয়। তিনি বলেন, 'ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান থেকেই কখনো কখনো মেয়াদোত্তীর্ণ ওষুধ আসে, আর অভিযোগের দায় এসে পড়ে আমাদের ওপর।'
তিনি আরও জানান, গুদামে থাকা ওষুধগুলো যাচাই করে নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে।

এদিকে, দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ওষুধ গুদামে রেখে দেওয়ার দায় কার-তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দোষীদের শনাক্ত করে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

৩২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন