সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
আইন-আদালত

রামপুরায় ২৮ হত্যা: কর্নেল রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে আজ শুনানি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর রামপুরায় জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার (২৪ নভেম্বর) চার আসামির বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ শুনানি গ্রহণ করবেন।

ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, মামলার দুই পলাতক আসামির পক্ষে আজ স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে।

এর আগে গত ৫ নভেম্বর শুনানির দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের আবেদনে তা পরিবর্তন করে আজকের দিন নির্ধারণ করেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের অন্য একটি প্যানেল। ওই প্যানেলের অপর সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বর্তমানে মামলার চার আসামির দুজন কারাগারে আছেন-বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম এবং সাবেক মেজর মো. রাফাত বিন আলম। গত ২২ অক্টোবর তাদের ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে পলাতক দুই আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় আদালত, যা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

পলাতক আসামিরা হলেন-ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।

উল্লেখ্য, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময়ে দেশব্যাপী নৃশংস হত্যাকাণ্ডের অংশ হিসেবে রামপুরায় ২৮ জন নিহত হন। ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের তথ্যে রামপুরায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলামকে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা গেছে। পরবর্তীতে এ ঘটনায় চারজনের বিরুদ্ধে পৃথক ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন, যার আগে তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয়।

২৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন