সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

সামনে বড় ভূমিকম্পের আভাস: ঢাকা ঘিরেই বিপদের আশঙ্কা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর শনিবার সকাল ও সন্ধ্যায় আরও তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে ঢাকা ও এর আশপাশের এলাকায়। প্রায় ৩২ ঘণ্টার ব্যবধানে চারবার ভূমিকম্প হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে।

স্থানীয় বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এগুলো বড় ভূমিকম্পের ‘আফটার শক’ হতে পারে। তারা মনে করছেন, ঢাকার অবস্থান সাবডাকশন জোনের কাছাকাছি থাকায় বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর সবচেয়ে ভয়ংকর ভূমিকম্পগুলো সাধারণত এই জোনের আশপাশে ঘটে থাকে। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ভবন নির্মাণে সহনশীলতা বাড়ানোর পাশাপাশি, বাড়ির সামনে প্রশস্ত রাস্তা থাকা আবশ্যক। এছাড়া নিয়মবহির্ভূত ভবন দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

শনিবার সকাল ১০:৩৬ মিনিটে নরসিংদীর পলাশ উপজেলা থেকে ৩.৩ মাত্রার একটি ভূমিকম্প হয়। এরপর সন্ধ্যায় ঢাকার বাড্ডায় দুটি ভূমিকম্প হয়—প্রথমটি ৩.৭ এবং দ্বিতীয়টি ৪.৩ মাত্রায়। এ ধরনের ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূতাত্ত্বিক দিক থেকে তিনটি প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এর মধ্যে ইন্ডিয়ান প্লেট তলিয়ে যাচ্ছে বার্মিজ সাবপ্লেটের নিচে, যা সাবডাকশন জোন বলে পরিচিত। এই জোনের কাছাকাছি থাকা ঢাকাসহ কয়েকটি শহর বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, সাবডাকশন জোনটি সিলেট থেকে শুরু হয়ে জাভা সুমাত্রা পর্যন্ত বিস্তৃত। এই জোনটি ঢাকার খুব কাছে থাকায় বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, ছোট ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের লক্ষণ হতে পারে। বিশেষ করে শনিবার সকালে নরসিংদী ও সন্ধ্যায় ঢাকায় হওয়া ভূমিকম্পগুলো ‘ফোরশক’ বা পূর্বাভাস হিসেবে দেখছেন তিনি। তিনি আরও বলছেন, যদি আরও কিছু ছোট ভূমিকম্প হয়, তাহলে বড় আকারের ভূমিকম্পের আশঙ্কা বাড়বে।

ভূমিকম্প বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ধরনের ছোট ভূমিকম্প মানসিক স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, এসব ভূমিকম্প আতঙ্ক সৃষ্টি করে এবং স্থানীয় জনমনে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা জাগায়। তিনি বলছেন, বড় ভূমিকম্প হলে ঢাকায় সবচেয়ে বেশি ক্ষতি হবে, তবে মূলত এই অঞ্চলের ভূতাত্ত্বিক গঠন ও ফল্টের কারণে ঝুঁকি বাড়ছে।

সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত দ্রুত এই ঝুঁকির মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়া। জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ ও প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণের আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

৬৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন