সর্বশেষ

জাতীয়তারেক রহমানে সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ট্রাম্প
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা
রমজান উপলক্ষে স্কুলে টানা ৩৬ দিনের ছুটি শুরু
রমজান উপলক্ষে সরকারি-বেসরকারি দপ্তরে নতুন সময়সূচি কার্যকর
রমজানে মেট্রোরেলে ইফতার বহন ও খাওয়ায় বিধিনিষেধ
সারাদেশনড়াইলে রমজানের প্রথম দিনে তিন দোকানকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর উদ্ধার
সুনামগঞ্জে ৪.১ মাত্রার ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই
রাজশাহীতে সাবেক ইউপি সদস্য হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
জমি নিয়ে বিরোধ: ঝিনাইদহে বোনজামাই ও ভাগ্নের মারপিটে কৃষক নিহত
রমজানে বাজার স্থিতিশীল রাখতে সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রাজশাহী নগর স্বাস্থ্যকেন্দ্রে ৭ মাস বেতন বকেয়া
নেত্রকোণায় সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের তিনটি ঘর পুড়ে ছাই
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
মাদলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন
নওগাঁ-৫: নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলুকে সংবর্ধনা
প্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে
অগ্রগতি ছাড়াই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
জাতীয়

ভূমিকম্প দেশের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি, মৃতের সংখ্যা বেড়ে ৬

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ৭:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে অনেকে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭ এবং স্থায়ীত্ব ছিল প্রায় ২৬ সেকেন্ড। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৫ এবং কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশাল।

ভূমিকম্পে ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে একটি আটতলা ভবনের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন। ভবনের পলেস্তারার কিছু অংশ ও ইট খসে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

নরসিংদীতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধসহ ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ভূমিকম্পে আহত অন্তত ৫৭ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।


এছাড়া খিলগাঁও এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে ইট পড়ে পাশের দোতলা ভবনের একজন ব্যক্তি আহত হন। স্থানীয়রা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টস থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে অন্তত ১০০ জন আহত হয়েছে। গুরুতর আহত অন্তত ৬০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। 

বারিধারার ব্লক–এফ, রোড–৫–এর একটি বাসায় আগুন লাগার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, যদিও আগুনের কারণ ভূমিকম্প কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

রাজধানীর সূত্রাপুরের স্বামীবাগে একটি আটতলা ভবন হেলে পড়ে পাশের আরেকটি ভবনের ওপর ভর করে রয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারতৎপরতা চালাচ্ছে। কলাবাগানের আবেদখালী রোডে সাততলা একটি ভবন হেলে পড়ার খবর মিললেও পরে জানা যায়, ভবনটি নিরাপদ রয়েছে; তবে ভূমিকম্পে আতঙ্ক সৃষ্টি হওয়ায় লোকজন জরুরি সেবা চাইতে ফোন করেছিলেন।


রাজধানীর বাইরে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাড়িতে আগুন লাগে, যেখানে স্থানীয় ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকার পাশাপাশি চাঁদপুর, নীলফামারী, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, সীতাকুণ্ড, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। নারায়ণগঞ্জের আড়াইহাজার, কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় মানুষ ভবন কাঁপতে অনুভব করে বাইরে বেরিয়ে আসেন।


ভূমিকম্পটি পার্শ্ববর্তী দেশ ভারতেও অনুভূত হয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়।

এ ঘটনায় বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

২৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন