সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ১৯ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
সিসিক নির্বাচনে বিএনপিতে মনোনয়ন দৌড়, আলোচনায় সামসুজ্জামান জামান
সিলেটের গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১
কলাপাড়ায় খাস জমি দখল নিয়ে হামলা, নারীর দুই হাত ভাঙার অভিযোগ
বরগুনা সদরে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত
বান্দরবানে রোজাদার মানুষের জন্য জাহির’স ইংলিশ কেয়ারের ফ্রি ইফতার
উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
বিনোদন

শাকিব খানের নতুন ছবিতে হানিয়া আমির? অভিনেতার মন্তব্যে জোরালো গুঞ্জন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৪:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বলিউড বাদশা শাহরুখ খান নাকি ঢালিউড সুপারস্টার শাকিব খান- কাকে বেশি পছন্দ করেন? এমন প্রশ্নে নির্দ্বিধায় শাকিব খানের নামই বলেছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির।

গত সেপ্টেম্বরে ঢাকায় এক বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে এসে এমন মন্তব্য করেন তিনি। এরপর থেকেই চলচ্চিত্রপাড়া জুড়ে জোরালো হয় জল্পনা- তবে কি শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন হানিয়া?

গুঞ্জনের মধ্যেই এবার বিষয়টি আরও স্পষ্ট করলেন শাকিব খান নিজেই। রাফসান দ্য ছোটভাই–এর সাম্প্রতিক এক ভ্লগে শাকিব খান জানান, হানিয়া আমিরের সঙ্গে সত্যিই একটি নতুন সিনেমা নিয়ে কথা চলছে।

সম্প্রতি বনানীতে একটি ব্র্যান্ড শোরুম উদ্বোধনকালে রাফসানকে দেখে শাকিব খান বলেন,
‘তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম আমার ফিউচার হিরোইনের সঙ্গে- হানিয়ার সঙ্গে।’
সঙ্গেসঙ্গেই উপস্থিত একজন জানতে চান, হানিয়া কি তাঁর সঙ্গে সিনেমায় কাজ করছেন? উত্তরে শাকিব খান বলেন,
‘হ্যাঁ, একটা মুভির কথা হচ্ছে।’

যদিও কোন ছবির জন্য এই আলোচনা চলছে, তা এখনই জানাননি তিনি।

বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন ‘সোলজার’ ছবির শুটিংয়ে, যেখানে তাঁর বিপরীতে আছেন তানজিন তিশা ও জান্নাতুল ঐশী। সামনে মুক্তি পেতে যাচ্ছে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, যেখানে তাসনিয়া ফারিণ অভিনয় করবেন বলে জানা গেছে।

অন্যদিকে পাকিস্তানের সীমানা ছাড়িয়ে ভারত ও বাংলাদেশেও সমান জনপ্রিয় হানিয়া আমির। ‘কাভি মে কাভি তুম’–এ অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ানো এই তারকা সম্প্রতি বলিউডে অভিষেক করেছেন ‘সরদারজি ৩’–র মাধ্যমে। চলছে তাঁর নতুন সিরিয়াল ‘মেরি জিন্দাগি হ্যায় তু’, যেখানে প্রথমবার জুটি বেঁধেছেন বিলাল আব্বাস খানের সঙ্গে।

সব মিলিয়ে নতুন এই জুটিকে বড় পর্দায় দেখার সম্ভাবনায় দর্শকদের মধ্যে ইতিমধ্যেই বাড়ছে আগ্রহ।

৩৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন