সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশনড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
আন্তর্জাতিক

মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউন শেষ, অন্তর্বর্তী অর্থ বিলে স্বাক্ষর ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ ৮:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ৪৩ দিনের শাটডাউনের অবসান ঘটেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরে।

সিনেট ও প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে অন্তর্বর্তী অর্থ বিলে স্বাক্ষর করেন তিনি। এর মধ্য দিয়ে ফেডারেল দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে।

সিএনএনের খবরে বলা হয়, নতুন এই বিলে সামরিক নির্মাণ, ভেটেরান্স অ্যাফেয়ার্স, কৃষি দপ্তর ও কংগ্রেসের কার্যক্রমের জন্য আগামী শরৎ পর্যন্ত অর্থায়নের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সরকারের অন্যান্য দপ্তরের জন্য তহবিল বরাদ্দ বহাল থাকবে জানুয়ারির শেষ পর্যন্ত।

গত ৩০ সেপ্টেম্বর কংগ্রেস নতুন বাজেট পাসে ব্যর্থ হওয়ায় দেশজুড়ে শুরু হয় শাটডাউন। এতে প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারীর মধ্যে অনেকে বেতন ছাড়া কাজ করেন বা বাধ্যতামূলক ছুটিতে থাকেন। সরকারি অচলাবস্থার কারণে পরিবহন ও এভিয়েশন খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসে, বাতিল হয় হাজারো ফ্লাইট।

অচলাবস্থা নিরসনে গত রোববার প্রথমে সিনেটে বিলটি পাস হয়, পরে প্রতিনিধি পরিষদেও অনুমোদন পায়। প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে বিলটি এখন আইনে পরিণত হয়েছে।

এর ফলে প্রায় ৬ লাখ ৭০ হাজার সরকারি কর্মচারী আবার কাজে ফিরছেন, আর যারা বিনা বেতনে কাজ করছিলেন, তারা পাবেন তাদের বকেয়া পারিশ্রমিক। শাটডাউনের সময় বরখাস্ত হওয়া কর্মীরাও পুনর্বহাল হবেন।

বিল স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাটদের কঠোর সমালোচনা করে বলেন, 'আমরা কখনো চাঁদাবাজির কাছে মাথা নত করব না। দেশের জনগণ এই বিশৃঙ্খল পরিস্থিতির কথা আগামী নির্বাচনে মনে রাখবে।'

এ সময় ওভাল অফিসে তাঁর পাশে ছিলেন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনসহ রিপাবলিকান নেতারা। জনসন বলেন, 'ডেমোক্র্যাটরা জানত শাটডাউন জনগণকে কষ্ট দেবে, তবু তারা বিলের পক্ষে ভোট দেয়নি। এটি ছিল সম্পূর্ণ অর্থহীন এক রাজনৈতিক নাটক।'

অন্যদিকে, ডেমোক্র্যাট নেতাদের অনেকেই এই সমঝোতাকে “অতিরিক্ত ছাড়” বলে অভিহিত করেছেন।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন