সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

রাজধানীতে বাসে আগুন ও ৩টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৭:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় সোমবার ভোরে দু’টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টা ৪০ মিনিটে আকাশ পরিবহন ও ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে দুটি করে ফায়ার সার্ভিস ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মেরুল বাড্ডা আর্মা মাজেদা মালিক টাওয়ারের সামনে আউট গোয়িং বাস আকাশ পরিবহনের বাসটি সম্পূর্ণ পুড়ে বিকল হয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এছাড়া শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়েছে। ডিবি ও থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

এছাড়া সকালে রাজধানীর ৩টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ তারিকুজ্জামান জানিয়েছেন, ভোর ৭টার দিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের সামনে দুইটি এবং রাপা প্লাজার বিপরীত পাশে মাইডাস সেন্টারের সামনে আরও দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায় মোটরসাইকেল আরোহীরা। পুলিশ বলেছে, বিস্ফোরণে কোনো হতাহত হয়নি। তবে আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, সোমবার সকাল ৭টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।
 

 
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে দুই আরোহী এসে স্যার সৈয়দ রোডে প্রবর্তনা প্রতিষ্ঠানের ভেতরে একটি এবং রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। দুইটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

২৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন