সর্বশেষ

জাতীয়বিএনপি ক্ষমতায় যাওয়ার পর দেশের ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ
ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগ
সারাদেশকুষ্টিয়ায় রমজানকে ঘিরে ক্যারম ও টিভি বন্ধের নির্দেশ এমপির
সাবেক এমপি নজরুল ইসলামকে কেসিসি'র পূর্ণকালীন প্রশাসক পদে নিয়োগ
মানিকগঞ্জে বিশেষ উন্নয়ন পরিকল্পনা জানালেন মন্ত্রী আফরোজা
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান
চুয়াডাঙ্গায় এমপি মাসুদের নিজ হাতে রাস্তা পরিস্কার ও ডাস্টবিন স্থাপন
গোপালগঞ্জে কথিত সাংবাদিকের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন
শিবচরে নবনির্বাচিত এমপির সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা
গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য সংঘর্ষে ১ নিহত, আহত ১৪
কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলের সন্ত্রাসী নেতা ‘শরিফ কাইগী’ গ্রেপ্তার
ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর
দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক গ্রেপ্তার, মোট আটক ২৩
রমজানে নির্দেশনা উপেক্ষা, রাজশাহীর দুই স্কুলে চলছে ক্লাস
গফরগাঁওয়ে টিনশেড মসজিদে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা
যমুনা সেতুর টোল প্লাজায় ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১
পটুয়াখালী কুয়াকাটায় অনুষ্ঠিত হলো ফিশনেট প্রকল্পের বার্ষিক সাধারণ সভা
নড়াইল-এ আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রসহ নিহত ৪
দিনাজপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক ব্যবসায়ীর
দৌলতপুর সীমান্তে ভারতীয় চকলেট বাজি উদ্ধার, আটক ২
গ্রীন-ক্লিন সিটি গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
আন্তর্জাতিকআফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
জাতীয়

দুই দিনে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। দুই দিনে দেশের ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, শনিবার (৮ নভেম্বর) রাতে ১৫ জেলায় এবং রবিবার (৯ নভেম্বর) আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। বদলি ও পদায়নের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছে।

জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকরা। তাই নির্বাচনের আগে এই প্রশাসনিক পুনর্বিন্যাসকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


আজ (রবিবার) নিয়োগপ্রাপ্ত ১৪ জেলার ডিসিরা:

 

ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হয়েছেন নড়াইলের বর্তমান ডিসি শারমিন আক্তার জাহান।
ঝিনাইদহে মো. আবদুল্লাহ আল মাসউদ (পরিবেশ অধিদপ্তরের পরিচালক),
নড়াইলে মোহাম্মদ আবদুল ছালাম (পূর্বে মেহেরপুরের ডিসি),
জামালপুরে মোহাম্মদ ইউসুপ আলী (ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, খুলনা),
মেহেরপুরে লুৎফুন নাহার (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব),
কিশোরগঞ্জে মোহাম্মদ আসলাম মোল্লা (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা),
ঝালকাঠিতে মো. মমিন উদ্দিন (নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক),
গোপালগঞ্জে মো. আরিফ-উজ-জামান (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব),
চুয়াডাঙ্গায় মোহাম্মদ কামাল হোসেন (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ),
পঞ্চগড়ে কাজী মো. সায়েমুজ্জামান (গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়),
জয়পুরহাটে মো. আল মামুন মিয়া (প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক),
ময়মনসিংহে মো. সাইফুর রহমান (কৃষি মন্ত্রণালয়),
মানিকগঞ্জে নাজমুন আরা সুলতানা (খাগড়াছড়ির স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক),
চাঁদপুরে মো. নাজমুল ইসলাম সরকার (প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক)।


গতকাল (শনিবার) রাতে বদলি ও নিয়োগ পাওয়া ১৫ জেলার ডিসিরা:

 

বদলির মধ্যে রয়েছেন—

 

বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম (ঢাকায়),
বাগেরহাটের আহমেদ কামরুল হাসান (নোয়াখালীতে),
কুষ্টিয়ার আবু হাসনাত মোহাম্মদ আরেফীন (হবিগঞ্জে),
ভোলার মো. আজাদ জাহান (গাজীপুরে),
সিরাজগঞ্জের মুহাম্মদ নজরুল ইসলাম (গাইবান্ধায়),
খুলনার মো. তৌফিকুর রহমান (বগুড়ায়)।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—

 

বরগুনায় সন্দ্বীপ কুমার সিংহ,
সিরাজগঞ্জে মো. আমিনুল ইসলাম,
মাগুরায় মো. আব্দুল্লাহ আল মাহমুদ,
পিরোজপুরে আবু সাঈদ,
সাতক্ষীরায় আফরোজা আখতার,
বাগেরহাটে গোলাম মো. বাতেন,
খুলনায় স. ম. জামশেদ খোন্দকার,
কুষ্টিয়ায় মো. ইকবাল হোসেন,
ভোলায় শামীম রহমান।


নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের দায়িত্বশীল পদে এই বৃহৎ রদবদলকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, যেসব জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, সেসব জেলার বর্তমান ডিসিদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছে।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন