সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

৪৮ হাজার পুলিশ সদস্যের নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনের প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ পুলিশ।

এরই অংশ হিসেবে এ পর্যন্ত ৪৮ হাজার ১৩৪ জন পুলিশ সদস্য নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।

প্রশিক্ষণ কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি)। ইতোমধ্যে তিনি রাজশাহী ও বগুড়া সফর করে মাঠপর্যায়ের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সদর দপ্তর থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণ কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং চলছে।

চলমান প্রশিক্ষণ কার্যক্রম ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনসে উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। প্রশিক্ষণ চলবে আগামী বছরের মধ্য জানুয়ারি পর্যন্ত। এবারই প্রথমবারের মতো জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ ধরনের ব্যাপক নির্বাচনী প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মানবসম্পদ উন্নয়ন বিভাগ সূত্রে জানা গেছে, দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণের আওতায় আনতে নয়টি পৃথক প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। এই মডিউলগুলো তৈরিতে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শ নেওয়া হয়েছে।

এরই মধ্যে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (টিওটি) কোর্সে ১৫০ জন মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ পেয়েছেন। পরবর্তীতে দেশের ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে আরও এক হাজার ২৯২ জন ট্রেইনার তৈরি করার পরিকল্পনা রয়েছে, যারা পরবর্তীতে মাঠপর্যায়ের সদস্যদের প্রশিক্ষণ দেবেন।

দেশজুড়ে পুলিশের ১৩০টি ছোট ও চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণের অংশ হিসেবে দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও–ভিজ্যুয়াল কনটেন্ট, একটি ৯ মিনিটের ফিল্ম এবং একটি বুকলেটও তৈরি করা হয়েছে।

সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বাস্তবমুখী মহড়া এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি প্রশিক্ষণের মূল অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে এই কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন