সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

বাগেরহাটে প্রার্থী ছাড়াই বিএনপির ২৩৭ আসনের তালিকা ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৪:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকায় দেখা গেছে, দেশের ৩০০ আসনের মধ্যে বিএনপি এখন পর্যন্ত ২৩৭টিতে প্রার্থী চূড়ান্ত করেছে। তবে আন্দোলন-সংগ্রামে পাশে থাকা সমমনা রাজনৈতিক দলগুলোর জন্য বেশ কিছু আসন ফাঁকা রাখা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ৬৩টি আসন এখনো খালি রয়েছে। এর মধ্যে ৪০টি আসন জোটসঙ্গীদের দেওয়া হতে পারে। বাকি ২৩ আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় কমিটি।

আশ্চর্যের বিষয় হলো, বাগেরহাট জেলার তিনটি আসনেই (বাগেরহাট-১, ২ ও ৩) বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। প্রকাশিত তালিকায় জেলার তিনটি আসনের প্রার্থী নামের ঘর খালি রাখা হয়েছে।

দলের একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় কিছু আসনে এখনো সমঝোতা হয়নি বলে জানা গেছে। পরবর্তীতে বাকি আসনগুলোয় প্রার্থী তালিকা প্রকাশ করবে বিএনপি।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন