সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

বান্দরবানে জলবায়ু পরিবর্তন ও প্রজনন সচেতনতা বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মো. আরিফ, বান্দরবান 
মো. আরিফ, বান্দরবান 

সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাক বাংলাদেশের ‘ইয়ুথ ক্যাটালিস্ট’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন ও যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

সোমবার (৩ নভেম্বর) দিনব্যাপী বান্দরবান শহরের হলিডে ইন রিসোর্টে আয়োজিত এই প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. লেলিন তালুকদার। সঞ্চালনা করেন সিরাক-বাংলাদেশের অ্যাডভোকেসি স্পেশালিস্ট মিজানুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সিভিল সার্জন ডা. শাহীন হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত এবং বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

প্রতিযোগিতার সেশনভিত্তিক কার্যক্রম পরিচালনা করেন সিরাক-বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক লুতফা পাঠান এবং ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনের ডেপুটি ডিরেক্টর মো. ইমরান হোসেন।

ইউএনএফপিএ বাংলাদেশ ও সুইডিশ উন্নয়ন সহযোগী সংস্থা সিডা’র অর্থায়নে পরিচালিত ‘ইয়ুথ ক্যাটালিস্ট’ প্রকল্প বর্তমানে সারা দেশের বিভাগীয় শহর ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জেলাগুলোতে কার্যক্রম পরিচালনা করছে।

বান্দরবান বাংলাদেশের অন্যতম জলবায়ু-সংবেদনশীল পার্বত্য জেলা। পাহাড়ধস, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানকার স্বাস্থ্যসেবা অবকাঠামো বিশেষত নারী ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে তরুণদের সৃজনশীলতার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারকদের কাছে বার্তা পৌঁছে দেওয়াই ছিল এ প্রতিযোগিতার মূল লক্ষ্য।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৪ থেকে ২০ বছর বয়সী ৩০ জন তরুণ শিল্পী অংশ নেন। তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, বন্যা, পাহাড়ধস, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, মাতৃস্বাস্থ্য, মাসিক স্বাস্থ্যবিধি ও সামাজিক বৈষম্যের মতো বিষয়গুলো তাঁদের চিত্রকর্মে ফুটিয়ে তোলেন। প্রতিটি চিত্রের সঙ্গে শিল্পীরা যুক্ত করেন ৫০ থেকে ১০০ শব্দের সংক্ষিপ্ত বার্তা, যেখানে তাঁদের চিন্তা, অভিজ্ঞতা ও আহ্বান তুলে ধরা হয়।

ডিজিএফপি, ডিজিএইচএস ও পরিবেশ অধিদপ্তরের স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল সৃজনশীলতা, প্রাসঙ্গিকতা ও বার্তার শক্তি অনুযায়ী সেরা চিত্রগুলো নির্বাচন করেন। স্কুল ও কলেজ উভয় বিভাগে শীর্ষ ১০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, এই উদ্যোগের মাধ্যমে ‘ইয়ুথ ক্যাটালিস্ট’ প্রকল্প তরুণ প্রজন্মকে সামাজিক ও পরিবেশগত পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তুলছে। তরুণদের সৃজনশীলতা ও সচেতনতার মাধ্যমে একটি সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য ভবিষ্যৎ নির্মাণই এ প্রকল্পের লক্ষ্য।

২৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন