সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা প্রতিনিধি

রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ৪:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রাত প্রায় আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক বাসিন্দার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে পালানোর চেষ্টা করছিল তিনজন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে তারা প্রাণ বাঁচাতে পাশের একটি পুকুরে লাফ দেয়। এরপর গ্রামবাসী তাদের ধরে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।

স্থানীয়দের দাবি, নিহতরা সবাই পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য।

ওসি বুলবুল ইসলাম আরও জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মরদেহগুলো থানায় রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন