সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশএকদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

ঝিনাইদহে দুর্নীতিবিরোধী গণশুনানি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ ৩:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’— এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী গণশুনানি ও অভিভাবক সমাবেশ।

বুধবার সকালে সদর উপজেলার চরখাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা। এছাড়া সহকারী জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহা. খালেকুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা শবনম, সনাক সভাপতি এম সাইফুল মাবুদ, সদস্য এন এম শাহজালাল ও সুরাইয়া পারভীন মলি প্রমুখ বক্তব্য রাখেন।

গণশুনানিতে স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন অংশ নেন। তারা বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা, শিক্ষক উপস্থিতি নিশ্চিতকরণসহ নানা সমস্যা ও অনিয়মের বিষয় তুলে ধরেন।

অংশগ্রহণকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং উত্থাপিত সমস্যাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সনাকের আয়োজকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের গণশুনানি শুধু সচেতনতা বৃদ্ধি নয়, বরং জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন