সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

বেনাপোলে অস্ত্রসহ যুবক আটক করেছে বিজিবি

শেখ ফারহান সাদাফ, বেনাপোল
শেখ ফারহান সাদাফ, বেনাপোল

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর দৌলতপুর বিওপির সদস্যরা বেনাপোল পোর্ট থানার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তলসহ আতাউর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে।

আটক আতাউর রহমান ওই গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।

২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, দৌলতপুর সীমান্ত এলাকায় আতাউর রহমানের বাড়িতে অবৈধ অস্ত্র মজুদ রয়েছে।

এরই প্রেক্ষিতে অধিনায়কের সার্বিক নির্দেশনায় দৌলতপুর বিওপির একটি বিশেষ টহল দল সোমবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৭/৯-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উত্তরপাড়া এলাকায় আতাউর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে ধানের গোলার ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি পিস্তল উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক আতাউর রহমানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন