সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

শৈলকুপায় জমি রেজিস্ট্রি ছাড়াই ক্রেতাকে হুমকি, নিরাপত্তাহীনতায় অনেকে

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ৩:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর গ্রামে জমি ক্রয় করে রেজিস্ট্রি না পেয়ে প্রতারণার শিকার হয়েছেন এক হিন্দু পরিবার।

উল্টো মামলা তুলে নিতে ক্রেতাকে হুমকি-ধামকি দিচ্ছেন বিক্রেতা শামিমুল ইসলাম। এ ঘটনায় ক্রেতা আশিক কুমার শৈলকুপা থানায় সাধারণ ডায়েরি (জিডি নং–১১৮৩, তাং–২৪/১০/২৫) করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাটফাজিলপুর গ্রামের মৃত সুদির সরদারের পুত্র গনেশ সরদার ১১ বছর আগে একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে শামিমুল ইসলামের কাছ থেকে আর এস ২৯৯১ দাগের ৮৭৫ নং খতিয়ানের তিন শতক জমি ক্রয় করেন। জমিটির দাম নির্ধারণ হয় ১ লাখ ৩৫ হাজার টাকা।

২০১৪ সালের ৩ মে বায়না হিসেবে ১৯ হাজার টাকা গ্রহণ করেন বিক্রেতা শামিমুল ইসলাম। পরবর্তীতে ২০২৫ সালের ১৪ মার্চ পর্যন্ত বিভিন্ন কিস্তিতে মোট ৫১ হাজার টাকা গ্রহণের পর গনেশ সরদারকে জমির দখল বুঝিয়ে দেন তিনি। তবে দীর্ঘদিনেও রেজিস্ট্রি সম্পন্ন না করায় ক্রেতা পক্ষ বারবার বিক্রেতার দ্বারস্থ হন।

এর মধ্যে গত বছর বিক্রেতা শামিম অতিরিক্ত ২০ হাজার টাকা দাবি করেন। ক্রেতা গনেশ সরদার ১৬ হাজার টাকায় রাজি হয়ে ২০২৪ সালের ১ এপ্রিল মোট ১ লাখ ৫১ হাজার টাকা প্রদান করেন। টাকার সম্পূর্ণ পরিমাণ বুঝে নেওয়ার পরও বিক্রেতা জমি রেজিস্ট্রি না করে উল্টো ক্রেতাকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেন বলে অভিযোগ।

এ ঘটনায় ২০২৪ সালের ১৩ মে গনেশ সরদার ও স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের লোকজন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং মানববন্ধনের আয়োজন করেন। এর পর থেকেই বিক্রেতা শামিমুল ইসলাম আরও ক্ষিপ্ত হয়ে পড়েন বলে জানায় ভুক্তভোগী পরিবার।

গনেশ সরদারের ছেলে আশিক কুমার জানান, “আমরা একটি অসহায় হিন্দু পরিবার। ১ লাখ ৫১ হাজার টাকা বুঝিয়ে দেওয়ার পরও শামিমুল ইসলাম জমি রেজিস্ট্রি করে দিচ্ছেন না। উল্টো মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। এমনকি আমাদের বাড়িঘর ভেঙে দেওয়ারও ভয় দেখাচ্ছেন।”

 

তিনি আরও বলেন, “এর আগে শামিম আমাদের মারধর করায় মামলা করেছিলাম (মামলা নং–শৈল সিআর ৩০০/২৪)। সেই মামলা তুলে নিতে এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে। পুলিশ তদন্ত করে আমাদের পক্ষেই প্রতিবেদন দিয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, শামিমুল ইসলামের বিরুদ্ধে এর আগেও হেফাজতে ইসলাম কর্মী হত্যা মামলা ও এক সাংবাদিককে মারধরের মামলা রয়েছে।

বর্তমানে গনেশ সরদার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত জমি রেজিস্ট্রির ব্যবস্থা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

২০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন