সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ থেকে দুটি বিমান বিধ্বস্ত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৬:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ চীন সাগরে রোববার (২৬ অক্টোবর) মাত্র ৩০ মিনিটের ব্যবধানে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে উভয় দুর্ঘটনাতেই সব ক্রু নিরাপদে উদ্ধার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, দুটি দুর্ঘটনা নিয়মিত অভিযান চলাকালীন ঘটে। প্রথমে স্থানীয় সময় বিকেল ২টা ৪৫ মিনিটে বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ থেকে এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টারটি সাগরে পড়ে। দ্রুত অভিযান চালিয়ে তিনজন ক্রু উদ্ধার করা হয়।

এরপর প্রায় ৩০ মিনিট পর একই রণতরী থেকে পরিচালিত এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমানও বিধ্বস্ত হয়। দুই পাইলট প্যারাশুট ব্যবহার করে নিরাপদে সাগরে নামতে সক্ষম হন।

এ বছরের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর চতুর্থ এফ/এ-১৮ যুদ্ধবিমান দুর্ঘটনা। প্রতিটি বিমান প্রায় ছয় কোটি ডলার মূল্যের।

দক্ষিণ চীন সাগরকে ঘিরে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের মধ্যে সীমান্তবিতর্ক রয়েছে। চীন সাগরের অধিকাংশ অংশে মালিকানা দাবি করে এবং সামরিক ঘাঁটি স্থাপন করেছে। যুক্তরাষ্ট্র এই দাবির বিরুদ্ধে আন্তর্জাতিক জলপথের স্বাধীনতা ও বাণিজ্য নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে অঞ্চলে টহল দিচ্ছে।

এর আগে চলতি বছরের বসন্তে লোহিত সাগরে দুটি এফ/এ-১৮ যুদ্ধবিমানও দুর্ঘটনায় পড়েছিল। এছাড়া গত আগস্টে ভার্জিনিয়া উপকূলে প্রশিক্ষণ ফ্লাইটের সময় আরও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

বর্তমান বিশ্বের অন্যতম বড় বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো সক্রিয় রণতরী। এটি আগামী বছর অবসরে যাচ্ছে।

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন