সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশনারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, আগুনে ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
আন্তর্জাতিকইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
জাতীয়

আগামীকাল ঘোষণা হবে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ১:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকা আগামীকাল সোমবার সকালে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।

একই সঙ্গে নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। মাঠপর্যায়ের অতিরিক্ত তথ্য যাচাই শেষে চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

রোববার (২৬ অক্টোবর) নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব।

তিনি বলেন, “কমনওয়েলথ প্রতিনিধিরা আমাদের নির্বাচনী প্রস্তুতি, আইনশৃঙ্খলা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, অবজারভার নীতি, কনডাক্ট রুলসসহ বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন। আমরা সব বিষয়ে বিস্তারিত জানিয়েছি।”

বিএনপির চিঠি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “বিএনপির পক্ষ থেকে আরপিওর অধীনে নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে একটি চিঠি এসেছে। কমিশন পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

ইসি সচিব জানান, প্রতিনিধি দল ওভারসিজ ভোটার বা প্রবাসী ভোটারদের অংশগ্রহণ, হাইব্রিড প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা এবং নির্বাচনকালীন বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া সম্পর্কেও জানতে চায়। “আমরা জানিয়েছি, মাঠপর্যায়ের কমিটি থেকে শুরু করে আদালত পর্যন্ত বিরোধ নিষ্পত্তির কাঠামো রয়েছে,” বলেন তিনি।

আখতার আহমেদ আরও বলেন, “বর্তমানে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৮ জনের টিম দায়িত্ব পালন করবে, বাইরের নিরাপত্তা দেখবে প্রশাসনিক পুলিশ।”

তিনি জানান, নির্বাচনে প্রযুক্তির ব্যবহার ও অপব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহার, ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারণা রোধ নিয়েও আলোচনা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী নির্বাচন প্রস্তুতি এগোচ্ছে উল্লেখ করে সচিব বলেন, “সবকিছু শতভাগ বাস্তবায়ন সব সময় সম্ভব নয়। পরিস্থিতি অনুযায়ী কিছু জায়গায় সমন্বয় করতে হয়। কিছু কাজ আগে শেষ হয়েছে, আবার কিছু বিষয়ে আমাদের অপেক্ষা করতে হচ্ছে।”

শনিবারের ককটেল বিস্ফোরণের ঘটনায় ইসি মামলা করবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নে সচিব বলেন, “এটা পুলিশের বিষয়। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। প্রয়োজনে ইসি থেকেও মামলা করতে কোনো বাধা নেই।”

২৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন