সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

শ্যামনগরে জলবায়ু ও খাদ্য সংকট মোকাবেলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা   
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা   

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উপকূলীয় অঞ্চলে জলবায়ু সংকট মোকাবেলা ও টেকসই খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে সাতক্ষীরার শ্যামনগরে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শাপলা নারী উন্নয়ন সংগঠন যৌথভাবে বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট কৃষিপ্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্রে ‘জলবায়ু সংকট, এগ্রোইকোলজি ও উপকূলের স্থানীয় অভিযোজন কৌশল’ বিষয়ক এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণের শুরুতে অংশগ্রহণকারীরা ধূমঘাট কৃষিপ্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শন করেন এবং স্থানীয় পর্যায়ে গড়ে ওঠা অভিযোজন চর্চা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

শাপলা নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী অল্পনা রানী কর্মশালায় জৈবসার ও জৈব বালাইনাশক তৈরির পদ্ধতি এবং এর ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, “উপকূলীয় অঞ্চল দুর্যোগপ্রবণ ও জলবায়ু সংকটাপন্ন এলাকা। লবণাক্ততা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও জলাবদ্ধতা মোকাবেলায় পরিকল্পিত কৃষিকাজ জরুরি। বাজারনির্ভরতা কমিয়ে বাড়ির পতিত জমিতে জৈব উপায়ে ফসল উৎপাদন করতে পারলে স্বাস্থ্যঝুঁকি ও ব্যয়—দুটিই কমবে।”
এছাড়া তিনি পানির সংকট মোকাবেলায় স্যালাইন পদ্ধতি, ক্যারেট বা ঝুড়িতে চারা উৎপাদন, এবং ভার্মি কম্পোস্ট ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

মথুরাপুর কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক সরমা রানী হাতে-কলমে শেখান কীভাবে টাওয়ার পদ্ধতি, প্রাকৃতিক মালচিং, হলুদ ও নীল কার্ড এবং ফেরোমন টোপ ব্যবহার করে কীটনাশক ছাড়াই ফসলের সুরক্ষা নিশ্চিত করা যায়।

স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজীব বাছাড় বস্তায় আদা, রসুন ও পেয়াজ চাষের কৌশল, বেড পদ্ধতিতে সবজি চাষ, জৈব উপায়ে বীজ শোধন, সমন্বিত ও মিশ্র ফসল চাষের দিকগুলো তুলে ধরেন। তিনি উপকূলীয় ফসল চক্র সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন ধূমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের প্রতিনিধি অল্পনা রানী মিস্ত্রি এবং সঞ্চালনা করেন বারসিক কর্মকর্তা বরষা গাইন।
অনুষ্ঠানে বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, স্থানীয় কৃষক, কৃষাণী ও যুব উদ্যোক্তাসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন