সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
প্রবাস

মালয়েশিয়ায় জাল নথি ব্যবহারের দায়ে বাংলাদেশিকে জরিমানা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ায় সেতু প্রতিস্থাপন প্রকল্পে শ্রমিক সরবরাহ সংক্রান্ত জাল নথি ব্যবহারের অপরাধে এক বাংলাদেশি কোম্পানি ম্যানেজারকে ৩৮ হাজার রিঙ্গিত (প্রায় ১০ লাখ ৯৭ হাজার টাকা) জরিমানা করেছে কুয়ালালামপুর সেশন কোর্ট।

বুধবার (২৩ অক্টোবর) বিচারক আজুরা আলউই ৫৮ বছর বয়সী মোহাম্মদ নাজমুল ইসলাম বাবুলকে দোষী সাব্যস্ত করেন। আদালত জানায়, জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে ১০ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার পরপরই অভিযুক্ত ব্যক্তি জরিমানার অর্থ পরিশোধ করেন।

আদালতে নাজমুল ইসলাম স্বীকার করেন যে, তিনি মার মেলর কনস্ট্রাকশন ও নিহা এন্টারপ্রাইজ এসডিএন বিএইচডি নামের প্রতিষ্ঠানের মধ্যে জাল সাব-কন্ট্রাক্ট চুক্তিপত্র ব্যবহার করেছিলেন। এই নথিটি কেদাহ রাজ্যের বালিং এলাকায় এফটি ০৬৭/০৪৫/৯০ সেতু প্রতিস্থাপন প্রকল্পে শ্রমিক সরবরাহের জন্য ব্যবহৃত হয়, যার মোট মূল্য প্রায় ৬০ লাখ রিঙ্গিত।

এই অপরাধটি সংঘটিত হয় ২০২৩ সালের ৮ জুন, মালয়েশিয়ার পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনে।

অভিযুক্তের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৭১ ধারা (জাল নথি ব্যবহারের অপরাধ) অনুযায়ী অভিযোগ আনা হয়, যা ৪৬৫ ধারার সঙ্গে পাঠ করা হয়েছে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়ই।

মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশনের (এমএসি) ডেপুটি পাবলিক প্রসিকিউটর এম. এসথার জাসিন্থা আদালতে বলেন, যেহেতু অপরাধটি ৬০ লাখ রিঙ্গিত মূল্যের প্রকল্পের সঙ্গে সম্পর্কিত, তাই অভিযুক্তের প্রতি উপযুক্ত সাজা দেওয়া প্রয়োজন, যাতে এটি ভবিষ্যতের জন্য শিক্ষা হয়ে দাঁড়ায়।

অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী হানিফ আশরাফ মোহাম্মদ সালেহ আদালতের কাছে শুধুমাত্র অর্থদণ্ডের আবেদন জানান। তিনি বলেন, তার মক্কেল ৫৮ বছর বয়সী এবং পরিবারের একমাত্র উপার্জনকারী।
 

২৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন