সর্বশেষ

জাতীয়জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সারাদেশফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ১৯ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
সিসিক নির্বাচনে বিএনপিতে মনোনয়ন দৌড়, আলোচনায় সামসুজ্জামান জামান
আন্তর্জাতিকইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯৭ ফিলিস্তিনি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯৭ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও প্রায় ২৩০ জন।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৮০ বার এ চুক্তি লঙ্ঘন করেছে।

ইসরায়েল দাবি করছে, হামাসই প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এর জবাবেই তারা বিমান হামলা চালাতে বাধ্য হয়েছে। তবে হামাস এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো "কার্যকর" রয়েছে। তিনি জানান, ওয়াশিংটন পরিস্থিতি শান্ত রাখার লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছে এবং "অত্যন্ত শান্তিপূর্ণ" পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজায় এখন পর্যন্ত মোট ৬৮ হাজার ১৫৯ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ২০৩ ছাড়িয়ে গেছে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হন ১ হাজার ১৩৯ জন, এবং প্রায় ২০০ জনকে জিম্মি করা হয়।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন