সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশনরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
ঈদে নৌপথে যাত্রীদের নিরাপত্তায় চট্টগ্রামে কোষ্টগার্ডের টহল জোরদার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন রোকনুজ্জামান সরকার
নাটোরের বড়াইগ্রামে কৃষি শ্রমিক মোবারক হোসেন হত্যা: ৪ জনকে যাবজ্জীবন
মাদারীপুরে আলমগীর হত্যার আসামিদের ধরছেনা পুলিশ, মানববন্ধনে অভিযোগ
ট্রেনের ধাক্কায় ঝিনাইদহে লাটাহাম্বা চালক নিহত, আরও একজন আহত
ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সীর হত্যাকারীর গ্রেফতারের দাবি বিএনপির
ভালুকা হত্যাকাণ্ডে আরও এক আসামি সোহেল রানা গ্রেফতার
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশনে ২ নারীর মৃত্যু
ঈদ উপলক্ষে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ফেনীতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ যুবক নিহত, আহত ২, আটক ৭
কক্সবাজার সৈকতে ভেসে এলো ছয় ফুট লম্বা মৃত ডলফিন
ময়মনসিংহে দুই ভাইয়ের বিরুদ্ধে এক কোটি টাকার জমি দখলের অভিযোগ
নওগাঁর মার্কেটগুলোতে ঈদের কেনাকাটার ধুম, দামে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল
জাতীয়

আজ শ্যামাপূজা ও দীপাবলি: আলো-শক্তির বন্দনায় সনাতন ধর্মাবলম্বীরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ সোমবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি অনুষ্ঠিত হচ্ছে।

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর এই পূজা পালিত হয়। শক্তি ও শান্তির দেবী কালী বা শ্যামা মায়ের আরাধনায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার আয়োজন এবং উত্সবের আনন্দ ছড়িয়ে পড়েছে সর্বত্র।

মূলত দীপাবলি একটি আলোর উৎসব। এই দিনটিতে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক হিসেবে প্রদীপ প্রজ্বালন করে অন্ধকার দূর করার প্রতীকী আয়োজন করা হয়।

দুর্গা ও কালী দেবীর পূজার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ পার্থক্য। দুর্গা দেবী অন্নদাত্রী ও উর্বরা শক্তির প্রতীক, অন্যদিকে কালী দেবী প্রলয়ের রূপ। শাস্ত্র মতে, কালী হলেন দুর্গার ললাট থেকে সৃষ্ট—ক্রোধের মাধ্যমে যিনি প্রকাশিত। দেবী কালীর ১১টি রূপ রয়েছে, এবং প্রত্যেক রূপের রয়েছে আলাদা মাহাত্ম্য।

শ্যামাপূজাকে ‘মহানিশি পূজা’ নামেও ডাকা হয়। লোকবিশ্বাস অনুযায়ী কালী দেবী শ্মশানের অধিষ্ঠাত্রী, তাই দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে শ্মশানেও মহাধুমধামে শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হয়।

উৎসবকে ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে বর্ণিল সাজে সজ্জিত হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, রমনা কালীমন্দির, মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, বরদেশ্বরী কালীমাতা মন্দিরসহ বিভিন্ন স্থানে এবারও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে শ্যামাপূজা ও দীপাবলি।

২৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন