সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
বিনোদন

এইচএসসি'তে তারকাদের ফল: কেউ পেলেন জিপিএ ৫, কেউ ততটা নয়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ প্রকাশিত হয়েছে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল। প্রতিবছর এই দিনটি যেমন উত্তেজনা, তেমনি আনন্দ ও প্রত্যাশার হয়ে থাকে লাখো শিক্ষার্থীর জন্য।

ঠিক তেমনি, দেশের জনপ্রিয় কিছু অভিনয়শিল্পীর জীবনেও একসময় এসেছিল এমন এক দিন, যেদিন তাঁরা দাঁড়িয়ে ছিলেন একই দুশ্চিন্তা আর আশার মাঝে। কেউ পেয়েছেন অসাধারণ ফলাফল, কেউ বা ততটা ভালো না করলেও, সবার গল্পেই ছিল পরিশ্রম, উদ্বেগ আর প্রেরণা।

সাফা কবির – ৪.৫০
২০১২ সালে বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পাস করেন অভিনেত্রী সাফা কবির। ফল প্রকাশের আগের রাতটি ছিল তাঁর জন্য দুশ্চিন্তায় ভরা। একটানা চিন্তা করতে করতে রাতে ঘুমাতে পারেননি তিনি। ফল জানার সময়ও ভয়ে ছিলেন কাঁপতে কাঁপতে। শেষ পর্যন্ত ৪.৫০ পেয়ে নিজের প্রত্যাশা পূরণ হওয়ায় তিনি ভীষণ খুশি হন।

পূজা চেরী – ৪.০৮
২০২২ সালে ঢাকার সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন পূজা চেরী। শুটিং ও পরীক্ষার চাপে পুরোটা সময় কেটেছে ব্যস্ততায়। তাই ফলাফল নিয়ে তাঁর ভেতরে ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ৪.০৮ পেয়ে সন্তুষ্ট পূজা বলেন, ‘আরও সময় পেলে হয়তো রেজাল্ট ভালো হতো।’

তাসনিয়া ফারিণ – জিপিএ ৫
হলি ক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পান তাসনিয়া ফারিণ। মায়ের কঠোর নজরদারিতে পড়াশোনায় সব সময় সিরিয়াস ছিলেন তিনি। ফারিণ বলেন, ‘আমার সাফল্যের পেছনে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি।’

তানজিম সাইয়ারা তটিনী – গোল্ডেন এ প্লাস
বরিশাল মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তটিনী। ফলাফলের দিন ভয়ে ভয়ে থাকলেও শেষ পর্যন্ত পান গোল্ডেন এ প্লাস। পড়াশোনায় বরাবরই মনোযোগী ছিলেন তিনি। তাঁর ইচ্ছা ছিল চিকিৎসক হওয়ার, তবে ভাগ্য তাঁকে নিয়ে এসেছে অভিনয়ে।

সাদিয়া আয়মান – ৪.৩৯
২০১৭ সালে বরিশাল মহিলা কলেজ থেকেই এইচএসসি পাস করেন সাদিয়া আয়মান। পরীক্ষায় পান ৪.৩৯। ফল প্রকাশের আগের উদ্বেগ থাকলেও তিনি নিজের ফলাফল নিয়ে খুশি। তবে তাঁর মা আশা করেছিলেন, মেয়ে এ প্লাস পাবে।

জান্নাতুল সুমাইয়া হিমি – জিপিএ ৫
ঢাকার ক্যামব্রিয়ান কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি দেন হিমি। প্রশ্ন ফাঁসের সময়ে নিজে প্রশ্ন না দেখে সৎভাবে পরীক্ষা দেন তিনি। ফলাফল প্রকাশের পর দেখা যায়, তিনিই ব্যাচের একমাত্র জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী।

প্রার্থনা ফারদিন দীঘি – ৩.৭৫
ঢাকার স্টামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন প্রার্থনা ফারদিন দীঘি। নানা গুঞ্জনের পর শেষ পর্যন্ত তিনি নিজেই জানান, তাঁর জিপিএ ৩.৭৫। দীঘি বলেন, ‘আমি রেজাল্ট নিয়ে খুব একটা প্রত্যাশা করিনি। তাই এই ফলাফল নিয়েই খুশি।’

৩০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন