সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

৩ বিষয়ে খারাপ রেজাল্ট সার্বিক ফলাফলে প্রভাব ফেলেছে : বোর্ড চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৭:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ‘ভালো না খারাপ’ তা নিয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

তবে তিনি জানিয়েছেন, এবারের ফলাফলই শিক্ষার্থীদের ‘বাস্তব’ চিত্র তুলে ধরছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর ঢাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,'ভালো না খারাপ—সেটা বলবো না। তবে এটিই বাস্তব ফলাফল।'

তিনি বলেন, ফলাফল বিশ্লেষণ করে বোর্ড ও স্কুল পর্যায়ে বসতে হবে। কেন কাঙ্ক্ষিত ফলাফল আসছে না, তা খুঁজে বের করতে হবে। অনেকেই ফেল করেছে, তাদের নিয়ে আরও ইতিবাচক চিন্তা করতে হবে। যারা পাস করেনি, তাদের উৎসাহ দিতে হবে যেন তারা পরবর্তীতে ভালো করতে পারে, এমনটাই আশাব্যক্ত করেন তিনি।

খাতা মূল্যায়নে কঠোরতা?

খাতা মূল্যায়নে পরীক্ষকদের কঠোর হওয়ার নির্দেশনা ছিল কি না—এই প্রশ্নে অধ্যাপক এহসানুল কবির বলেন, 'শিক্ষা বোর্ড থেকে নম্বর দেওয়ার বিষয়ে কোনো নির্দেশনা ছিল না। শিক্ষার্থীরা যা লিখেছে, পরীক্ষকরা সেটার যথাযথ মূল্যায়ন করেছেন। আমরা শুধু নম্বর সংগ্রহ করে ফলাফল প্রস্তুত করেছি।'

ঢাকা বোর্ড চেয়ারম্যান জানান, ইংরেজি, আইসিটি ও উচ্চতর গণিত বিষয়ে শিক্ষার্থীদের ফলাফল তুলনামূলকভাবে খারাপ হয়েছে, যা সার্বিক ফলাফলে প্রভাব ফেলেছে।
তাছাড়া, শহরের তুলনায় গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের ফলাফল ছিল দুর্বল। 'সমৃদ্ধ (শহর) অঞ্চলের ফলাফল স্বাভাবিকভাবেই ভালো হয়,' - বলেন তিনি।

ফলাফলের চিত্র
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮.৮৩ শতাংশ। ফেল করেছে ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী, অর্থাৎ ফেল করার হার ৪১.১৭ শতাংশ।

গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় বড় ধরনের পতন দেখা গেছে। ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন, এবার জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬৯ হাজার ৯৭ জন—যা আগের বছরের তুলনায় ৭৬ হাজার ৮১৪ জন কম।

পাসের হার ও জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই ছাত্রীদের সাফল্য চোখে পড়ার মতো। এবার পাস করা ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন ছাত্রী, যা ছাত্রদের তুলনায় (৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন) উল্লেখযোগ্যভাবে বেশি। ছাত্রীদের গড় পাসের হার ৬২.৯৭ শতাংশ, আর ছাত্রদের ৫৪.৬০ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৩৭ হাজার ৪৪ জন ছাত্রী এবং ৩২ হাজার ৫৩ জন ছাত্র।

৩৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন