সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

৩৫ বছর পর আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন।

নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো ক্যাম্পাস, যাতে নির্বাচন হয় অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে। সকাল ৯টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবার রাকসু ও সংশ্লিষ্ট নির্বাচনে অংশ নিচ্ছেন মোট ৯১৮ জন প্রার্থী। ২৮ হাজার ৯০১ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করছেন ১৭টি কেন্দ্রে। এদের মধ্যে ১১ হাজার ৩০৫ জন নারী এবং ১৭ হাজার ৫৯৬ জন পুরুষ ভোটার।

রাকসুর ২৩টি পদের জন্য লড়ছেন ৩০৫ জন প্রার্থী, সিনেটের ৫টি পদের জন্য ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদের বিপরীতে প্রার্থী রয়েছেন ৫৫৫ জন। একজন ভোটারকে মোট ৪৩টি ভোট দিতে হবে—রাকসুর ২৩টি, সিনেটের ৫টি এবং নিজ নিজ হল সংসদের ১৫টি পদে।

নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ১৭টি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে ১০০টি সিসিটিভি ক্যামেরা। সিনেট ভবনে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার সর্বোচ্চ ১৭ ঘণ্টার মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে দুই হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র‌্যাব। এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের ২০০ গজ এলাকার মধ্যে মিছিল, সমাবেশ, মিটিং, মাইকিং, আতশবাজি ও অস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থী বা ভোটারকে শাস্তি দিতে পারবে নির্বাচন কমিশন। এছাড়া ফৌজদারি অপরাধ সংঘটিত হলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) গঠিত হয় ১৯৬২ সালে। শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই সংগঠনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৯ সালে। সে সময় ভিপি নির্বাচিত হন রুহুল কবির রিজভী আহমেদ এবং জিএস নির্বাচিত হন রুহুল কুদ্দুস বাবু। এরপর দীর্ঘ ৩৫ বছর ধরে স্থগিত ছিল রাকসু নির্বাচন।

এবারের নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিত্বের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

২৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন