সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশনওগাঁর পোরশা থেকে ১৩৭ কেজির প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
গোপালগঞ্জে জেলেদের বিকল্প আয়ের জন্য বকনা বাছুর বিতরণ
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে নোংরা টয়লেটের সাথেই সেমাই উৎপাদনে জরিমানা
ঝিনাইদহে রেল লাইনের পাশে যুবকের লাশ উদ্ধার
জামালপুরে নিরাপদ খাদ্য লঙ্ঘনের দায়ে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
শিবচরে খামারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গরু, ২০ হাঁস ও একটি ছাগল
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের বইমেলা
কক্সবাজারে এলপিজি পাম্পে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ধুলো নিয়ন্ত্রণে প্রশাসন: কুমারখালী বাসস্ট্যান্ড সড়কে পানি ছিটাল পৌরসভা
তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় কেউই পারল না জাতীয় সংগীত
জয়পুরহাটে গুরুত্বপূর্ণ সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় চুরির ঘটনা, নগদ ও স্বর্ণালংকার লুট
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভ্যান খাদে পড়ে চালক নিহত, দুইজন আহত
স্বাস্থ্য খাতে ১ লাখ ডাক্তার নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুনীকে হত্যার অভিযোগ
পটুয়াখালীর লতাচাপলীতে মাদকবিরোধী অভিযান: চারজন দণ্ডিত
সিরাজগঞ্জের চৌহালীতে নৌযান শ্রমিকদের মানববন্ধন, চাঁদা দাবির প্রতিবাদ
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী
ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীতকরণ: ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বিতরণ
ঝিনাইদহে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, তদন্ত শুরু
ঠাকুরগাঁওয়ে শুরু হলো প্রি-পেইড বিদ্যুৎ মিটার কার্যক্রম
নোয়াখালীর সেনবাগে কানিজ ফাতেমার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন; ৩০টি গাড়ি পুড়ে ছাই
তালতলীর ৯ খালের পুনঃখনন: কৃষকদের ভাগ্য বদলের প্রত্যাশা
জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
লাইফস্টাইল

বৃষ্টির দিনে চায়ের অতিরিক্ত আসক্তি ডেকে আনছে স্বাস্থ্যঝুঁকি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ৮:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনপঞ্জিকায় শরৎকাল শেষের পথে, কিন্তু প্রকৃতির রূপ বলছে ভিন্ন কথা। আকাশ এখনো মেঘলা, আর প্রায় প্রতিদিনই হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

এমন বৃষ্টিভেজা দিনে অনেকেই আলসেমি কাটাতে ও সতেজ থাকতে বারবার চায়ের কাপ হাতে নিচ্ছেন। বিশেষ করে গরম দুধ চায়ের প্রতি ঝোঁক বেশি দেখা যাচ্ছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন দুধ চা পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

খালি পেটে দুধ চা পান অনেকের সকাল শুরু করার অভ্যাস। তবে এই অভ্যাসই শরীরে বিভিন্ন সমস্যার জন্ম দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, চায়ে থাকা ক্যাফেইন পাকস্থলীর স্বাভাবিক কার্যকলাপে বিঘ্ন ঘটায়, ফলে গ্যাস, অম্বল এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও বেড়ে যেতে পারে। খালি পেটে দুধ চা পানের ফলে পেপটিক আলসারের ঝুঁকিও বাড়ে।

এছাড়া, দুধ হজমে সমস্যা যাদের রয়েছে, তাদের জন্য দুধ চা হতে পারে আরও বিপজ্জনক। আবার অনেকেই কনডেন্সড মিল্ক বা ঘন দুধ ব্যবহার করে চা তৈরি করেন, যা স্বাস্থ্যের জন্য আরও বেশি ক্ষতিকর বলে মনে করেন পুষ্টিবিদরা।

প্রতিদিন বারবার দুধ চা পান করলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। অতিরিক্ত ক্যাফেইনের কারণে হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, রক্তচাপ অনিয়ন্ত্রিত হওয়া, এমনকি স্নায়বিক অস্থিরতা ও উদ্বেগের মতো সমস্যাও দেখা দিতে পারে।

চায়ে চিনি মেশানো আরও এক বিপদের কারণ। দিনে তিন-চারবার চা পানে যদি প্রতি কাপেই দু’চামচ চিনি যোগ করা হয়, তবে দিনে প্রায় ৬-৮ চামচ চিনি শরীরে প্রবেশ করছে। সঙ্গে রয়েছে দুধের ফ্যাট। ফলে দ্রুত বাড়ছে ওজন।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, অতিরিক্ত চা পানের কারণে অনেকের ক্ষুধাও কমে যাচ্ছে। সন্ধ্যার পর থেকে কিংবা রাতে দুধ চা পান ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

স্বাস্থ্যসচেতন মানুষদের প্রতি পরামর্শ, বৃষ্টিমুখর দিনে একাধিকবার চা পানের লোভ সামলিয়ে বিকল্প পানীয় যেমন হালকা গরম লেবুপানি বা গ্রিন টি বেছে নেওয়া যেতে পারে।

৪২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
লাইফস্টাইল নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন