সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশবাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ
নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
অর্থনীতি

ফিকি-এনবিআর বৈঠক: ভ্যাট ও দ্বৈত কর সমস্যার সমাধান দাবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ৭:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে কর ও ভ্যাট সংক্রান্ত বিভিন্ন জটিলতার সহজ সমাধান চেয়েছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে আয়োজিত ‘মিট দ্য বিজনেস’ শীর্ষক এক বৈঠকে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ফিকির নির্বাহী পরিচালক নূরুল কবির অনলাইন ও অফলাইনে পণ্য বিক্রির ক্ষেত্রে বৈষম্যমূলক ভ্যাট, দ্বৈত কর, পণ্য খালাসে বিলম্ব ও অর্জিত মুনাফা বিদেশে পাঠানোর সময় কর সংক্রান্ত বিভিন্ন প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন।

সংগঠনের পরিচালক ও এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, "বিদেশি কোম্পানিগুলোকে ডিভিডেন্ড ও রয়্যালটি পেমেন্টসহ বিভিন্ন খাতে বৈধভাবে অর্থ পাঠাতে হয়। এ প্রক্রিয়ায় ভ্যাট, উৎসে কর এবং করবহির্ভূত ব্যয়ের বিষয়টি আরও স্পষ্ট ও বাস্তবসম্মত করা প্রয়োজন।"

তিনি আরও বলেন, দ্বৈত করের সমস্যায় অনেক কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা বিনিয়োগ নিরুৎসাহিত করতে পারে।

দারাজ-এর একজন প্রতিনিধি অভিযোগ করেন, ই-কমার্স খাতে পণ্যে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়, যেখানে একই পণ্য অফলাইনে বিক্রি করলে ভ্যাট মাত্র ৭.৫ শতাংশ। উদাহরণ হিসেবে তিনি বলেন, মোবাইল ফোন অনলাইনে বিক্রি করলে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়, অথচ অফলাইনে তা ৭.৫ শতাংশ। এ ধরণের বৈষম্য দূর করে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ গড়ে তোলার দাবি জানান তিনি।


বৈঠকে উপস্থিত অন্য ব্যবসায়ীরা অভিযোগ করেন, বন্দরে পণ্য খালাসে অনাকাঙ্ক্ষিত বিলম্ব ও অতিরিক্ত যাচাই-বাছাইয়ের কারণে তারা ব্যবসায় ক্ষতির মুখে পড়ছেন।

জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, "আমাদের লক্ষ্য হচ্ছে দু-এক দিনের মধ্যেই পণ্য খালাস নিশ্চিত করা। অ্যাসেসমেন্ট কমিটি পণ্যের আগেই গঠন করা গেলে সময় বাঁচবে।"

তিনি বলেন, “আমদানি পণ্যের ভ্যালুয়েশন নিয়ে অহেতুক জটিলতা থাকা অনুচিত। আইন অনুযায়ী যথাযথ শুল্ক আদায় করতে হবে, তবে বাড়তি নির্ধারণ করা যাবে না। কর ফাঁকি রোধে ব্যবস্থা নেব, কিন্তু হয়রানি চলবে না।”

তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অনৈতিক আচরণে অভিযোগ পেলে অনলাইনে জানানোর আহ্বান জানিয়ে বলেন, “ব্যবসায়ীদের সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। ব্যবসা বাড়লে রাজস্বও বাড়বে।”

তিনি আরও বলেন, “এনবিআরে দায়িত্ব নির্ধারণে সমস্যা আছে—একজন আরেকজনের কাছে দায়িত্ব ঠেলে দেন। এতে কাজের গতি কমে যায়। দরকষাকষি ও আমলাতান্ত্রিকতা থেকে বেরিয়ে আসতে হবে।”

অন্যদিকে, মঙ্গলবার এক আলাদা অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের ব্যয় ও আয় সমন্বয়ে বড় গ্যাপ রয়েছে। রাজস্ব আদায় না বাড়াতে পারলে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে কর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, "ভিন্নমত থাকতে পারে, তবে দূরত্ব ভুলে একসঙ্গে কাজ করতে হবে। নতুন উদ্যমে কর প্রশাসনকে এগিয়ে যেতে হবে।"

বিদেশি বিনিয়োগ টিকিয়ে রাখতে ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কর কাঠামোর জটিলতা ও বৈষম্য দূর করা এখন সময়ের দাবি। এনবিআরের আশ্বাস বাস্তবায়ন হলে ব্যবসায়ীরা সত্যিকারের সহায়তা পাবেন—এটাই প্রত্যাশা।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন