সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফেনীতে ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, স্বামী লীগ নেতা পলাতক
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
জাতীয়

তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর: আজ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দুই দিনের সরকারি সফরে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি সোমবার সকালে ঢাকায় পৌঁছেছেন। সফরের অংশ হিসেবে আজ মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং তুরস্কের পক্ষে অংশ নেবেন উপপররাষ্ট্রমন্ত্রী একিনচি।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং রাজনৈতিক সম্পর্ক গভীর করার বিষয়টি প্রাধান্য পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, পাঁচ বছরের বেশি সময় পর এই পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আলোচনার শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে, যাতে সম্পর্ক জোরদারের পাশাপাশি বিভিন্ন খাতে অংশীদারত্ব গঠনের বিষয়টি তুলে ধরা হবে।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, যোগাযোগ, সংস্কৃতি এবং অভিবাসনসহ বিভিন্ন খাত নিয়ে আলোচনা হবে। সন্ত্রাসবিরোধী সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও রোহিঙ্গা সংকটও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে থাকবে।

আঞ্চলিক প্রসঙ্গে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্য সংকট, বিশেষ করে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিষয়টি স্থান পাবে। আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ডি-৮, ওআইসি ও জাতিসংঘে পারস্পরিক সমর্থনের বিষয়েও আলোচনা হবে।

সফরের প্রথম দিনই তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বিএনপি, জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। আজ তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

গত এক বছরে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উচ্চপর্যায়ের একাধিক সফর বিনিময় হয়েছে। চলতি বছর জানুয়ারিতে ঢাকায় এসেছিলেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাট। ফেব্রুয়ারিতে আঙ্কারায় যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। এপ্রিলে তুরস্ক সফরে যান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়া জুলাইয়ে ঢাকায় আসেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গরগুন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, এই সফরগুলোর ধারাবাহিকতায় বেরিস একিনচির ঢাকা সফর দুই দেশের সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে সফরের শুরুতেই রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তাঁর বৈঠক ভবিষ্যৎ কৌশলগত অংশীদারত্বের সম্ভাবনার কথা তুলে ধরছে।

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন