সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ শিগগিরই চালু: রেল সচিব

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ ৪:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
খুব শিগগিরই ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম শোভন।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পাবনার বেড়া উপজেলার ঢালারচরের খাস চরে এক জনসভায় তিনি এ তথ্য জানান।

সচিব আরও বলেন, “সরেজমিন পরিদর্শনের মাধ্যমে আমরা এখানকার জনগণের প্রত্যাশা ও সম্ভাব্যতা সম্পর্কে ভালো ধারণা পেয়েছি। সংশ্লিষ্ট প্রকল্পগুলো বাস্তবায়নে আশার আলো দেখা যাচ্ছে।”

এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং রেল সচিব মো. ফাহিমুল ইসলাম শোভন বেড়া উপজেলার খয়েরচর, ঢালারচর ও কাজীরহাট এলাকা ঘুরে দেখেন। এই সফরে তাদের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সরকারি ও রাজনৈতিক এই প্রতিনিধিদল ঢাকা-পাবনা সরাসরি রেল চালুর পাশাপাশি খয়েরচর-কাজীরহাট ফেরিঘাট চালু, বিকল্প সড়ক যোগাযোগ নিশ্চিতকরণ, এবং ঢালারচর থেকে পদ্মা রেল সেতুর সঙ্গে সংযোগ স্থাপনে একটি রেল ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করেন। এ ছাড়া ঢালারচর-রাজবাড়ী রেল ব্রিজ প্রকল্পসহ কয়েকটি প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প স্থান পরিদর্শন করা হয়।

এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, “২০০৮ সালের নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাবনা-কাজীরহাট-দৌলতদিয়া হয়ে দ্বিতীয় যমুনা সেতুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখনও মানুষ সেই আশায় বুক বেঁধে আছে। আমরা জনগণের দাবির কথা সরকারের কাছে তুলে ধরতেই এই পরিদর্শনের অনুরোধ করেছিলাম।”

পরিদর্শন শেষে দুই সচিব জানান, এলাকাবাসীর চাহিদা ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তারা সরকারের নীতিনির্ধারকদের কাছে তুলে ধরবেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন