সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশলক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৪ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ধরা পড়া যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
আন্তর্জাতিক

ইসরায়েলে আটক ফ্লোটিলা অভিযাত্রীরা অনশন শুরু করেছে: এফএফসি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ ৩:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের নৌবাহিনীর হাতে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অভিযানের অংশগ্রহণকারীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন।

শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্লোটিলা আয়োজক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।

বিবৃতিতে জানানো হয়, “ইসরায়েলি কর্তৃপক্ষ যখন অভিযানকারীদের আটক করে, তখনই তারা প্রতিবাদস্বরূপ অনশন শুরু করার সিদ্ধান্ত নেন। এই অনশন চলবে অনির্দিষ্টকাল পর্যন্ত।”

গত ৩১ আগস্ট ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা—বিশেষ করে খাদ্য ও ওষুধ—নিয়ে স্পেনের একটি বন্দর থেকে রওনা দেয় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। ৪৩টি নৌযানে করে এ অভিযানে অংশ নেন ৪৪টি দেশের প্রায় ৫০০ জন নাগরিক। যাত্রীর তালিকায় ছিলেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডলা ম্যান্ডেলা, বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং স্বেচ্ছাসেবীরা।

কিন্তু গাজার জলসীমায় প্রবেশের আগমুহূর্তে ইসরায়েলের নৌবাহিনী অভিযানটির প্রায় সব নৌযান জব্দ করে এবং অভিযাত্রীদের আটক করে।
প্রথম দফায় গত বুধবার রাতে ১৩টি নৌযান থামিয়ে দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত আরও ২৯টি নৌযান আটক করা হয়। সর্বশেষ একটি নৌযান শুক্রবার সকালে আটক করা হয় বলে জানিয়েছে এফএফসি।

আটকের পর ক্রু, যাত্রী এবং সহায়তাসামগ্রীসহ সব নৌযান ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়।

ফ্লোটিলা আয়োজকদের অভিযোগ, ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার ও সমুদ্র আইনের লঙ্ঘন করছে। তারা অভিযাত্রীদের অবিলম্বে মুক্তি এবং সহায়তাসামগ্রী গাজায় পাঠানোর অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে।

 

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন