সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

বৈরী আবহাওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রা বন্ধ

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দু'দিন ধরে বিরূপ আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

টানা ভারী বৃষ্টিপাতে সেন্টমার্টিন দ্বীপের বেশ কয়েকটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দ্বীপের পূর্ব-পশ্চিমপাড়া, মাঝেরপাড়া, নজরুলপাড়া ও কোনাপাড়াসহ বিভিন্ন এলাকার এক থেকে দেড় শতাধিক বাড়িঘরের বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েন।

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আলম মেম্বার জানান, দ্বীপের প্রধান স্লুইস গেট এবং পাঁচটি কালভার্ট দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিস্কাশন হতে পারছে না। ফলে সামান্য ভারী বৃষ্টিতেই দ্বীপের নিচু এলাকাগুলোতে পানি জমে থাকে। তিনি জরুরি ভিত্তিতে স্লুইস গেট ও কালভার্ট সংস্কারের দাবি জানান।

এদিকে, সমুদ্র উত্তাল থাকায় ১ অক্টোবর থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন জানান, বৈরী আবহাওয়ার কারণে সতর্কতা হিসেবে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চলাচল শুরু হবে। দ্বীপের পানিবন্দি পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

২৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন