সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

ওষুধ কোম্পানির ‘কৌশলগত ব্যবসা’ নিয়ে অভিযোগ উপদেষ্টার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে নিজেদের ব্যবসায়িক উদ্দেশ্য পূরণ করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

তিনি বলেন, এসব কৌশলের কারণে জনগণের চিকিৎসা খরচ বহুলাংশে বেড়ে যাচ্ছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান-বনানীর পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। এ সময় তিনি উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) ও অন্যান্য অসংক্রামক রোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “তামাক আমাদের স্বাস্থ্যহানির অন্যতম প্রধান কারণ। ওষুধ কোম্পানিগুলো নানা পথে তাদের পণ্য বিক্রি করে বিপুল মুনাফা অর্জন করছে। আমরা যদি তামাক নিয়ন্ত্রণে সফল হতে পারি, তবে চিকিৎসায় ব্যক্তিগত ব্যয়, যা বর্তমানে প্রায় ৭১ শতাংশ, তা উল্লেখযোগ্য হারে কমে আসবে।”

তিনি আরও বলেন, “ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং ক্যানসারের মতো অসংক্রামক রোগগুলো চিকিৎসা ব্যয় বৃদ্ধির মূল কারণ। এগুলো প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।”

নুরজাহান বেগম মনে করেন, শুধুমাত্র সরকার বা চিকিৎসকের নয়, হাইপারটেনশন প্রতিরোধে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। “আমাদের সচেতন হতে হবে, প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। আমরা সচেতন হলে রোগ প্রতিরোধ অনেক সহজ হবে,” বলেন তিনি।

গণমাধ্যমের ভূমিকাও এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “রোগ যাতে ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত।”

পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক এবং সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার।

৩২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন