সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশজামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

মো. আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মো. আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৫:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়াতপুর ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে এ সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষটি শুরু হয় পূর্বের একটি স্কুলঝগড়ার জের ধরে। ২৫ সেপ্টেম্বর ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে রবিউল ইসলামের নাতি মুন্না (১৫) এবং গনি মোল্লার নাতি মানিক (১৬) এর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার মীমাংসা থানায় হওয়ার কথা থাকলেও, ২৮ সেপ্টেম্বর বিকেলে দুই পরিবারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আহতদের মধ্যে রবিউলপন্থী বজলু সরদার (৫০), রেজাউল সরদার (৬৫), সুমন সরদার (৪৬), হেলাল সরদার (২০), ও সুন্দরী খাতুন (৬০) এবং গনিপন্থী আব্দুল মজিদ বাহার (৫০), সুমন হোসেন (২৯), মনিরুল ইসলাম (৪০), আলম হোসেন লিংকন (২২), কাজল (২৭) ও বাদশা (২৭) রয়েছেন। আহত সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে বজলু সরদারের মাথায় গুরুতর আঘাত লাগায় ২৫টি সেলাই দেওয়া হয়েছে, এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সংঘর্ষের পর রাতেই ঝাউদিয়া বাজারে বিএনপির একটি স্থানীয় কার্যালয় ভাঙচুরের ঘটনাও ঘটে। তবে এখনো পর্যন্ত এ ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, “আমার নাতির স্কুলের ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে গনি পক্ষ আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। পাঁচজন গুরুতর আহত হয়েছে।” অন্যদিকে গনি মোল্লা দাবি করেন, “রবিউল পক্ষই আমাদের ওপর প্রথম হামলা চালিয়েছে। এতে আমাদের ৭ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।”

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, “বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এখনো এলাকার পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন